শ্লীলতাহানির দায়ে গ্রেফতার মদন মিত্রর শ্যালক

শ্লীলতাহানি ও পুলিসকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল পরিবহণ মন্ত্রী মদন মিত্রের শ্যালকের ছেলে সৌম্য ব্যানার্জিকে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গতকাল রাতে যদুবাবুর বাজারের কাছে এক মহিলার শ্লীলতাহানি করে সৌম্য ও তার সঙ্গীরা। স্থানীয় এক ক্লাব ঘরে ভাঙচুরও চালায় তারা। মূল অভিযুক্ত সৌম্য ব্যানার্জিকে তিরিশ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পিসেমশাই পরিবহন মন্ত্রী মদন মিত্র। তাই ভবানীপুরের কাঁসারিপাড়া এলাকায় আলাদা দাপট  সৌম্য ব্যানার্জির। অন্তত তেমনটাই অভিযোগ এলাকাবাসীর। 

ভবানীপুরে দিনে দুপুরে দুস্কৃতী হামলার শিকার দোকানী

ভবানীপুর থানার প্রায় লাগোয়া সোনার দোকান। দিনেদুপুরে সেখানেই হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতী। ক্যাটলগ দেখার সুযোগ নিয়ে ওই দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় দোকানমালিকের ওপর। বার বার ধারাল অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দোকানমালিক। পরে অবশ্য পালিয়ে যেতে সমর্থ হয় সে। ভবানীপুর থানার এত কাছে, দিনেদুপুরে দুষ্কৃতী-হামলার এই ঘটনায় আতঙ্কিত দোকানমালিকেরা।

ব্যাঙ্কে গুলি চালনার ঘটনায় ধোঁয়াশা

ভবানীপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গুলিকাণ্ডে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। শুধুমাত্র উত্যক্ত করার জন্য আক্রোশের বশে সুনীল সরকার ব্যাঙ্কের ক্যাশিয়ার এবং অন্য নিরাপত্তারক্ষীকে যে খুন করতে পারে, তা মানতে নারাজ তদন্তকারী অফিসারেরা। ঘটনার পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে, এমনই অনুমান তাঁদের।   ভবানীপুরের ব্যাঙ্কে গুলিকাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষী সুনীল সরকার পুলিসকে জানায়, দীর্ঘদিন ধরেই তাঁকে উত্যক্ত করতেন ব্যাঙ্কের ক্যাশিয়ার মানব বসু  এবং তাঁর সহকর্মী অন্য নিরাপত্তাকর্মী রাধাকৃষ্ণ মণ্ডল।

ভবানীপুরে ব্যাঙ্কে গুলি, নিহত ২

ব্যাঙ্কের নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হলেন ব্যাঙ্কেরই একজন কর্মী ও আরেক নিরাপত্তাকর্মী। দিনে দুপুরে ঘটনাটি ঘটেছে ভবানীপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। দুপুর ১২টা নাগাদ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সুনীল সরকার ব্যাঙ্কের চারতলায় গুলি করেন তাঁর সহকর্মী রাধাকৃষ্ণ মণ্ডলকে। তারপর নীচে নেমে গুলি করেন ক্যাশিয়ার মানব বসুকে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মোহনবাগান ছাড়ছেন ব্যারেটো

মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি ছেড়ে এবার ভবানীপুরের জার্সি গায়ে চাপাতে চলছেন হোসে রামিরেজ ব্যারেটো। বুধবার ভবানীপুর ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা সারেন মোহনবাগানের ব্রাজিলীয় স্ট্রাইকার। শোনা যাচ্ছে ভবানীপুরে খেলার ব্যাপারে নাকি সম্মতিও জানিয়েছেন তিনি।

ছাত্রীদের সামনেই চূড়ান্ত হেনস্থার প্রধান শিক্ষিকাকে

স্কুলের ছাত্রীদের সামনেই প্রধান শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থা করল একদল বহিরাগত। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভবাণীপুর খালসা স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। স্কুলে ঢুকেই তারা সোজা চলে যায় প্রধান শিক্ষিকার ঘরে। এরপর প্রধান শিক্ষিকাকে ঘিরে প্রায় একঘণ্টা ধরে চলে হুমকি।

১ মাসেও গ্রেফতার হলনা কেউ

ভবানীপুর থানা আক্রমণের ঘটনার পর একমাস পেরিয়ে গেছে। অথচ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। দোষীদের চিহ্নিত করার পরও কেন গ্রেফতার করা হল না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।