রামপুরহাট শ্লীলতাহানি: চিহ্নিত করার পরেও অধরা অপরাধী

বীরভূমের রামপুরহাটে শ্লীলতাহানির ঘটনায় দুই অভিযুক্তকে চিহ্নিত করার পরেও গ্রেফতার করতে ব্যর্থ পুলিস। দুষ্কৃতীদের বাড়ি চিনিয়ে দেওয়ার পরেও কেন তাদের গ্রেফতার করা হল না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নিগৃহীতার পরিবারের লোকেরা।তাঁরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলেও অভিযোগ উঠছে।

সিউড়ি কলেজের প্রাক্তন ছাত্র রাষ্ট্রপতির গলায় শিক্ষার মান নিয়ে আশঙ্কা

দেশে শিক্ষার গুণগতমান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সিউড়ির বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র তিনি। আজ ওই কলেজে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন,২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী স্নাতকস্তরে পাঠরত ২ কোটি ৬০ লক্ষ ছাত্রছাত্রী।

লাভপুরে তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে খুন

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিধায়ক মণিরুল ইসলামের অনুগামীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালায়। প্রতিবাদে পথ অবরোধ করেন বিরোধী গোষ্ঠীর লোকজন। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিসকে। ভাঙচুর হয় পুলিসের গাড়ি।

মালদহে, সিউড়িতে শিক্ষকের `শিকার` ছাত্রীরা

মালদহের কালিয়াচক এবং বীরভূমের সিউড়িতে ছাত্রীদের শ্লীলতাহানি এবং বিবস্ত্র করে তল্লাসির জোড়া ঘটনায় ফের প্রশ্ন উঠল রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা ও নিরাপত্তার পরিবেশ নিয়ে। প্রথম ক্ষেত্রে ছাত্রীদের মদ খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুল মালিক তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বীরভূমে থেকেও নানুরে গেলেন না মুখ্যমন্ত্রী

বীরভূম গিয়েও নানুরের বাসাপাড়ায় তৃণমূলের ২৭ জুলাইয়ের অনুষ্ঠানে গেলেন না মুখ্যমন্ত্রী। ২০০০ সালের ২৭ জুলাই নানুনের সূচপুরে ১১ জন দলীয় কর্মী নিহত হন। তারপর থেকেই এই দিনটি নানুর দিবস হিসাবে পালন করে তৃণমূল। ২০১০ পর্যন্ত প্রতিবছরই এই দিনটিতে নানুরে গেছেন তৃণমূল নেত্রী।

রাইসিনাতেই সম্পূর্ণ জীবনের বৃত্ত

ভারতীয় রাজনীতির চাণক্য! গত কয়েক দশক ধরে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের জমানায় যেমন স্বচ্ছন্দ তিনি, তেমনই জোট রাজনীতির যুগেও শরিক দলের সঙ্গে যোগাযোগ রচনার সেতুও তিনি। বীরভূমের কীর্ণাহারের নিষ্ঠাবান ব্রাহ্মণ এবার আগামী ৫ বছরের জন্য রাইসিনা হিলসের বাসিন্দা।

দিদির ডাকে গ্রামের ভিটেয় প্রণব

জাতীয় রাজনীতিতে চাণক্য বলেই পরিচিত। কিন্তু আদতে তিনি গ্রামের ছেলে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষিত হওয়ার পর কীর্ণহারে গ্রামের বাড়ির পথে রওনা দেওয়ার আগে সেকথাই বললেন স্মৃতি-ভারাক্রান্ত প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়ে প্রথমবার রাজ্যে এসেই এদিন শিকড়ের টানে মিরিটির পৈত্রিক ভিটেয় পা দিলেন প্রণব মুখোপাধ্যায়।

জলের ট্যাঙ্কারে তুঘলকি নিষেধাজ্ঞা প্রশাসনের, আতান্তরে গ্রামবাসীরা

কোনওরকম আগাম নোটিস ছাড়াই বীরভূমের মহম্মদবাজার ব্লকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ বন্ধ করে দিল প্রশাসন।  মহম্মদবাজারের বিডিও সম্প্রতি ট্যাঙ্কারে পানীয় জল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যদিও কোনও কারণ জানাননি তিনি। আর এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন একাধিক গ্রামের মানুষ।  জীবনধারণের জন্য বালি সরিয়ে মাটির নীচে জলের সন্ধান করছেন তাঁরা।

বোলপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের জেরে গুরুতর আহত হলেন এক দম্পতি। শুক্রবার রাতে বীরভূমের বোলপুরে ঘটনাটি ঘটেছে। সুলতানপুর গ্রামে তৃণমূল নেতা ইরফান শেখের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, হামলাকারীরা ইরফানের বিরোধী গোষ্ঠীর কর্মী-সমর্থক।