একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস, ভরাডুবি বিজেপির

ভোটগণনার শুরুতেই পরিষ্কার কর্ণাটককে ক্ষমতা হাতছাড়া হতে চলেছে বিজেপির। তবে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। ২২৩ টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭৩টি আসনে, বিজেপি এগিয়ে ৩৭টিতে।

নির্বিঘ্নেই ভোট কর্ণাটকে, ভোট পড়ল ৬০ শতাংশ

কড়া নিরাপত্তার সঙ্গে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আজ দুশো তেইশটি বিধানসভা আসনে একযোগে হচ্ছে ভোটগ্রহণ। তবে, এক বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস। আজ ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকেও বিজেপিকে বেশি চিন্তার রেখেছেন দলেরই প্রাক্তন লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা।

কাল কর্ণাটকের বিধানসভা নির্বাচনে অগ্নি পরীক্ষার সামনে বিজেপি

আগামিকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে দুশো তেইশটি বিধানসভা আসনে। বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস।

দলে 'অবহেলিত' সিধু লড়বেন না নির্বাচনে, জানালেন স্ত্রী

অমৃতসরের বিজেপি এমপি তথা প্রাক্তন ক্রিকেটার নভজত সিং সিধু আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচনে আর প্রতিদদ্বন্দ্বিতা করবেন না। হয়ত সরে দাঁড়াবেন রাজনীতি থেকেও। বুধবার তাঁর স্ত্রী ও বিজেপির মুখ্য সংসদীয় সম্পাদক নভজত কৌর সিধু এ কথা জানিয়েছেন। তিনি জানান দলের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিধুকে কোণঠাসা করার অভিসন্ধি চলছে। তাই সিধু নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নভজত কৌরের এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পাঞ্জাবের রাজ্য বিজেপি নেতৃত্ব।

বণিকসভায় 'বোন' মমতার পাশেই মোদী

'পশ্চিমবঙ্গের বর্তমান সরকার উন্নয়নের পথেই চলছে।' নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়ে 'মু-বোলে বহেনের'ই পাশে দাঁড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বরে পুজো সেরে বণিকসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন দ্বিতীয় ইউপিএ সরকার অকংগ্রেস রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর দাবি অটলবিহারী বাজপেয়ীর এনডিএ আমলে পশ্চিমবঙ্গও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনতে পারেনি। একই সঙ্গে তিনি এ রাজ্যে বাম জমানার সমালোচনা করে বলেন, 'বিগত ৩২ বছরে বাংলায় যে অবক্ষয় হয়েছে তা মেটাতে বহুদিন সময় লাগবে।'

মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আডবাণীও!

নরেন্দ্র মোদীর উত্থানের পরও কি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন লালকৃষ্ণ আডবাণী ? দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্ভাবনা উস্কে দিয়েছেন বিজেপি নেতা বিজয় গোয়েল। তাঁর মন্তব্য, আগামী লোকসভা নির্বাচনে আডবাণীর নেতৃত্বেই গঠিত হবে কেন্দ্রীয় সরকার। গোটা ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় দলের সংসদীয় বোর্ডই প্রধানমন্ত্রী ঠিক করবে বলে  দায় এড়িয়েছেন রাজনাথ সিং।    

রাহুল- মোদীর সরাসরি তরজা শুরু

রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী। কার্যত রাজনীতির মঞ্চে দুই নেতার সরাসরি তরজা শুরু হয়ে গেল। আজ আমেদাবদে  দলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাম না করে রাহুল গান্ধীকেই আক্রমণ করলেন মোদী। বৃহস্পতিবার দিল্লিতে শিল্পমহলের সামনে ভাষণে রাহুল গান্ধী মন্তব্য করেন, ভারতবর্ষ হল মৌচাকের মত, যেখানে সকলে মিলে পরিশ্রম করে সম্পদ তৈরি করে।

দিল্লিতে পাঁচ মদ্যপ ব্যক্তির দ্বারা আক্রান্ত বিজেপি নেত্রী

বিজেপির জাতীয় সম্পাদক বাণী ত্রিপাঠি পাঁচজন মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় দক্ষিণ দিল্লির ব্যস্ত রাস্তায় দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। কিন্তু জনবহুল রাস্তাতেও একজনও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন বাণী।

শিল্পমহলে রাহুল তাস খেলল কংগ্রেস

পরবর্তী লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হিসেবে তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গতকালই প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে নির্বাচনে জিতলে ফের সোনিয়া-মনমোহন জুটি চালকের আসনে বসবেন কিনা। এরই মধ্যে আজ শিল্পমহলের সামনে রাহুল গান্ধীকে হাজির করে চমক দিল কংগ্রেস। দলের সহ সভাপতি হওয়ার পর এই প্রথম শিল্পমহলের মুখোমুখি হলেন রাহুল গান্ধী।