প্রাথমিকের পরীক্ষাকেন্দ্রের খোঁজ আজ থেকে ওয়েবসাইটে

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে আজ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাবেন আবেদনকারীরা। শুধু ওয়েবসাইট নয়, সোমবার দুপুর ১২টা থেকে এসএমএসের মাধ্যমেও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁরা।

চায়ের দোকান থেকে উদ্ধার মাধ্যমিকের খাতা

চায়ের দোকান থেকে উদ্ধার হল এবছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র। গতরাতে উত্তরপত্রগুলি উদ্ধার হয় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়।

শিবপুরে নিয়োগ প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ

এবার স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। সম্প্রতি শিবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগে রাজ্যসরকারের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন। অভিযোগের ভিত্তিতে হঠাত্ই নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তবে প্রশ্ন, একতরফা অভিযোগের ভিত্তিতে  স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার?

এসএসসি জট কাটল হাইকোর্টে

এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

নিরাপত্তা নেই, তাই মন্ত্রীর কোপে সংসদ নির্বাচন

আগামী ৬ মাস নির্বাচন বন্ধ রাখার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর যুক্তি, কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে। মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেহেতু ব্যাপক পুলিসি নিরাপত্তার প্রয়োজন, সেই কারণে নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। কোনও নির্দিষ্ট ঘটনা নয়, রাজ্য জুড়ে ছাত্র নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্যই এই আর্জি বলেও জানিয়েছেন তিনি। এর ফলে গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজ সহ সব কলেজেই নির্বাচন বন্ধ হয়ে গেল। আগামী নির্বাচন পর্যন্ত পুরোনো ছাত্র সংসদই পরিবর্তন হবে না।

ঘেরাও ইস্যুতে সংসদের পাশেই ব্রাত্য

সন্তোষপুরে স্কুল ঘেরাও কাণ্ডে সংসদকে ক্লিনচিট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন সংসদ যে পদ্ধতিতে ঘেরাও তুলেছে তা প্রশংসাযোগ্য। শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘেরাও তুলতে সংসদ যে পদ্ধতি অবলম্বন করেছিল ইতিমধ্যেই তা বহুল ভাবে সমালোচিত। সংসদের সেই পদক্ষেপের পর থেকেই গোটা রাজ্য জুড়েই বিভিন্ন স্কুল গুলিতে ফেল করা ছাত্র-ছাত্রীরা পাসের দাবিতে বিক্ষোভ করা শুরু করেছে। ছোঁয়াচে রোগের মতই এই অন্যায় প্রবণতা ছড়িয়ে পড়ছে অকৃতকার্য পরীক্ষার্থিদের মধ্যে। এমনকি তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিভাবকরাও। বিশেষজ্ঞদের মতে সাংসদের এই পদক্ষেপকে ভিত্তি করেই কার্যত রাজ্যের শিক্ষাক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়েছে। এই রকম অবস্থায় সংসদের প্রশংসা করে, শিক্ষামন্ত্রী কি পক্ষান্তরে সংসদের সেই বিতর্কিত পদ্ধতির সমর্থন করলেন না? বিভিন্ন মহল থেকে এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে।

সংসদ নয়, স্কুলই নেবে পাস-ফেলের সিদ্ধান্ত

সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে নতুন করে পরীক্ষা নয়। এমনই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোনওরকম ভুল-ত্রুটি থাকলে তা সমাধানের ব্যবস্থাও করবে সংশ্লিষ্ট স্কুল। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোনওভাবেই হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই নির্দেশের পাশাপাশি স্কুলে এধরনের আন্দোলন যে সরকার একেবারেই সমর্থন করে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রীর নির্দেশে নজিরবিহীন ঘটনা ঘটাল সংসদ

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে নজিরবিহীন ঘটনা ঘটাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সন্তোষপুরের ঋষি অরবিন্দ স্কুলের বিক্ষোভ তুলতে খাতা স্ক্রুটিনির সিদ্ধান্ত নিলেন সংসদের দুই প্রতিনিধি। সংসদের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে যেখানে স্কুলগুলিই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেয় এবং খাতা দেখে, সেখানে কীভাবে এই নির্দেশ দিল শিক্ষা সংসদ? এই সিদ্ধান্ত চরম অবমাননাকর বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। পরীক্ষা নেওয়া এবং খাতা দেখা সংশ্লিষ্ট স্কুলের দায়িত্ব।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সুর নরম রাজ্যের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সুর নরম রাজ্যের। আজ সাংবাদিক সম্মেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্য সরকার চায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততর হোক। এই নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটাতে আদালতে হলফনামা দেবে রাজ্য।