ব্রাজিল ম্যাচ নিয়ে তৈরি হল ধোঁয়াশা
ব্রাজিল ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হল ফেডারেশনের পাঠানো চিঠিতে। ২২ নভেম্বর ব্রাজিল ম্যাচের উদ্যোক্তাদের পাঠানো চিঠিতে ফেডারেশন জানিয়েছে,এই ম্যাচ আয়োজন করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন আর লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশনের সম্মতি লাগবে। সেই সম্মতি আসার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি আর ফিফার কাছে এই ম্যাচের ছাড়পত্রের জন্য আবেদন করবে। সব সম্মতি আসার পরই ফেডারেশন ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত দেবে।