কোটপতি বিএসপি নেতা হত্যা মামলায় গ্রেফতার তাঁর ছোট পুত্র

কোটিপতি ব্যবসায়ী তথা বিএসপি নেতা দীপক ভরদ্বাজের হত্যা মামলায় মঙ্গলবার দিল্লি পুলিস তাঁর ছোট পুত্র নিতেশকে গ্রেফতার করল।

দীপক ভরদ্বাজ খুনে জেরা স্ত্রী, পুত্রকে

বসপা নেতা এবং কোটিপতি ব্যবসায়ী দীপক ভরদ্বাজের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিস। জেরা করা হয়েছে আরও প্রায় ২০ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন দীপক ভরদ্বাজের স্ত্রী এবং ছোট ছেলেও। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

রাজধানীতে পর পর দুবার গুলি, নিহত ২

এক দিনের রাজধানীর বুকে পরপর দু'বার চলল গুলি। দক্ষিণ দিল্লিতে দুষ্কৃতির গুলিতে বিএসপি নেতা দীপক ভরদ্বাজের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব দিল্লির করকরডুমা মেট্রো স্টেশনে গুলিতে প্রাণ হারালেন আরেক তরুণী। গুলিবিদ্ধ হন নিহতের বাবাও। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডিএসপি খুন বিতর্ক, অখিলেশ মন্ত্রিসভা থেকে ইস্তফা রাজা ভাইয়ার

চরম অস্বস্তির মুখে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে মন্ত্রী রাজা ভাইয়া ওরফে রঘুরাজ প্রতাপ সিংকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পুলিস আধিকারিক খুনের ঘটনায় অভিযুক্ত রাজা ভাইয়া ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পরিকল্পনাতেই এই খুন করা হয়েছে বলে রাজা ভাইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত পুলিস আধিকারিকের স্ত্রী। 

তাজ করিডর মামলায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি শীর্ষ আদালতের

তাজ করিডর দুর্নীতি মামলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এইচ এল ডাট্টু এবং বিচারপতি রঞ্জন গোগোইয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়। এই মামলায় কেন্দ্র, সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকারকেও নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

"দুর্নীতিতে জড়িতরা বেশীরভাগই অনগ্রসর শ্রেনীভুক্ত"

শনিবার জয়পুর সাহিত্য উৎসবের মঞ্চ প্রখ্যাত সমাজতত্ত্ববিদ, রাজনৈতিক বিশ্লেষক আশিষ নন্দীর মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল। একটি আলোচনাচক্রে অনগ্রসর শ্রেণীর মানুষেরাই মূলত দূর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে মন্তব্য করলেন তিনি! তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যেই প্রবল প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। দ্রুত এই খবর ছড়িয়ে পড়লে বহুজন সমাজ পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আশিষ নন্দীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তাঁর বিরুদ্ধে রাজস্থান পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সংরক্ষণ বিল: ভোটাভুটি রাজ্যসভায়

এফডিআই বিতর্কের পর এবার চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছে ইউপিএ সরকার। সংরক্ষণ সংক্রান্ত বিলটি নিয়ে আজই রাজ্যসভায় ভোটাভুটি হতে চলেছে। আর এতেই সরকারের বিপক্ষে ভোট দিতে পারে সমাজবাদী পার্টি। এমনকি এই ইস্যুকে সামনে রেখে সরকারকে বাইরে থেকে সমর্থনের বিষয়টিও নতুন করে ভেবে দেখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব।

সংরক্ষণ বিল: এসপি-বিএসপি দ্বৈরথের মাঝে কেন্দ্র

এফডিআই নিয়ে সংসদে যুদ্ধ জয়ের পর এ বার নতুন সমস্যায় কংগ্রেস। সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে তফশিলি জাতি-উপজাতিদের সংরক্ষণের জন্য আইন চালুর দাবিতে কেন্দ্রকে তিনদিনের সময়সীমা দিয়েছেন মায়াবতী। উল্টোদিকে, এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন মুলায়ম সিং যাদব। গতকাল, সংরক্ষণ ইস্যুতে হৈ-হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। উত্তরপ্রদেশের যুযুধান দুই দলকে বাগে আনার চেষ্টায় এখন ব্যস্ত কংগ্রসের রাজনৈতিক ম্যানেজাররা।     

রাজ্যসভাতেও জয়ী এফডিআই

খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নিতে আর কোনও বাধা রইল না।  লোকসভার পর রাজ্যসভাতেও এফডিআই বিরোধিতার প্রস্তাব পরাস্ত হল। তবে প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ঠিক কতগুলি ভোট পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা। দ্বিতীয়বার গণনার পর জানানো হয়, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১২৩টি। বিপক্ষে পড়েছে ১০২টি ভোট। যদিও সরকারপক্ষের দরকার ছিল ১১৭টি ভোট।