আজ শহীদমিনারে সিপিআইএমের সভা

বিধানসভা নির্বাচনে কলকাতা শহরেও বামেদের ভোট ব্যাঙ্কে ধস নামে। হারানো সেই জমি আদৌ পুনরুদ্ধার হচ্ছে কিনা সিপিআইএম, তার প্রমাণ মিলবে আজ শহীদ মিনারের সমাবেশে। দলের কলকাতা জেলা কমিটির একক উদ্যোগে এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে দাবি সিপিআইএম নেতাদের। সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রাজ্য সিপিআইএমের এই তিন শীর্ষ নেতাই বক্তব্য রাখবেন।

সততা বিতর্কে বুদ্ধদেবকে আক্রমণ কল্যাণের

মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতে কি খানিকটা ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি, বর্তমান মুখ্যমন্ত্রীর দুই ভাইকেও আড়াল করতে চেয়ে তেমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি।

আইনি নোটিসের জবাব দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

তৃণমূল কংগ্রেসের আইনি নোটিসের প্রেক্ষীতে আজ জবাব পাঠালেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর তরফে জবাবটি পাঠান তাঁর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। জবাবে বলা হয়েছে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর বক্তব্য অবমাননাকর নয়। তবুও যদি তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে আইনি লড়াইয়ের পথে যেতে পারে। চিঠিটি পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের আইনজীবী রাজদীপ মুখোপাধ্যায়কে।

২৪ ঘণ্টার স্টুডিওয়, বুদ্ধদেব ভট্টাচার্য Live

নির্বাচনের পর এই প্রথম মিডিয়ায় লাইভ প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিআইএম-এর পলিট বুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ২৪ ঘণ্টার এডিটর ইনপুট অঞ্জন বন্দ্যোপাধায়ের মুখোমুখি। বাম শাসনের অবসানের পর কেটে গিয়েছে ২০ মাস। ২০১১-র ২০ মে নতুন সরকারের শপথ গ্রহণের পর রাজ্য রাজনীতিও থেমে নেই। পরিবর্তনের ঘোষণা নিয়ে আসা জোট সরকার ভেঙে গিয়েছে। সঙ্গত্যাগ করেছেন সেই সময় সঙ্গে থাকা অনেকেই। রাজনৈতিক চাপান উতর। শানিত প্রশ্নের মুখোমুখি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব ভট্টাচার্য Live

নির্বাচনের পর এই প্রথম মিডিয়ায় লাইভ প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিআইএম-এর পলিট বুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধে ৭টায় ২৪ ঘণ্টার এডিটর ইনপুট অঞ্জন বন্দ্যোপাধায়ের মুখোমুখি।

রাজ্যে সরকার নয়, ক্লাব চলছে: বুদ্ধদেব

রাজ্য সরকারের সঙ্গে এবার ক্লাবের তুলনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার বাখরাহাটে বামফ্রন্টের সমাবেশ মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের কটাক্ষ, ক্লাব চালানো আর সরকার চালানো এক নয়। রাজ্যে এখন সরকার নয় ক্লাব চলছে।

টাটাগোষ্ঠী নয় কাজের পিছনে ছুটেছিল সরকার: বুদ্ধদেব

টাটাগোষ্ঠী নয় কাজের পিছনে ছুটেছিল তাঁর সরকার। বেঙ্গল লিডসের প্রাক্কালে ফের একবার সিঙ্গুর থেকে একলাখি গাড়ি কারখানার বিদায় প্রসঙ্গকে টেনে আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজারহাটের জনসভায় তিনি বলেন, গাড়ি প্রকল্প হলে দশ হাজার লোকের কাজ হত। আফসোসের সুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, সিঙ্গুর, রাজারহাট, হলদিয়া সবর্ত্র এখন শুধুই অন্ধকার।

রেজ্জাক মোল্লাকে দেখে গেলেন বুদ্ধদেব

অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে আজ হাসপাতালে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বেলা ১টা নাগাদ হাসপাতালে পৌঁছন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী। মেরুদণ্ড গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।

রাজ্যে গণতন্ত্র খর্ব হচ্ছে, সরব বুদ্ধ-বিমান

রাজ্যে গণতন্ত্র খর্ব হচ্ছে। আঘাত নেমে আসছে সাধারণ মানুষের অধিকারের ওপর। গণশক্তি পত্রিকার ৪৭ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এমনই উদ্বেগ প্রকাশ করলেন সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসু থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রত্যেকেরই অভিযোগ, সব বিষয়েই চরম অসহিষ্ণুতার মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার। প্রতিহিংসার রাজনীতির বাড়বাড়ন্তের জন্য মুখ্যমন্ত্রীর মানসিকতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা। সিপিআইএমের দলীয় মুখপত্র গণশক্তির ৪৭ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন সিপিআইএম নেতৃত্ব।