মিশরে যাত্রীবাহী ফানুস ভেঙে মৃত ১৯

মিশরে যাত্রীবাহী ফানুসে বিস্ফোরণের ফলে আগুন লেগে অন্তত্য পক্ষে ১৯জন বিদেশী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মিশরে এক নিরাপত্তা আধিকারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার আগুন লাগার পর ফানুসটি কায়রো থকে ৫১০ কিলোমিটার দক্ষিণে প্রাচীন শহর লুক্সোরে একটি আখের খেতে ভেঙে পড়ে।

যুদ্ধবিরতিতে আপাত শান্তি গাজায়

হামাস ও ইজরায়েলের মধ্যে  যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি  হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।

মিশরে হিংসা অব্যাহত, মৃত আরও ৩

মিশরে অব্যাহত অভিশপ্ত ফুটবল দাঙ্গার রেশ। শুক্রবার মিশরে প্রাণ গেল আরও ৩ জনের। এরমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মিশরের সুয়েজ শহরে ও ১ জনের মৃত্যু হয়েছে রাজধানী কায়রোয়। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাতল তুতানখামেনের দেশ

হাজার হাজার মানুষ। হাতে দেশের পতাকা। মুখে হাসি আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বুধবার রাজধানী কায়রোর তাহিরির স্কোয়্যারে নামলেন গোটা ইজিপ্ট। ঠিক এক বছর আগে এই দিন থেকেই প্রাক্তন শাসক হোসনি মুবারক সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল।

কায়রোয় সেনা-পুলিস সংঘর্ষে ১০ বিক্ষোভকারীর মৃত্যু

কায়রোর তাহিরির স্কোয়ারে সেনা-পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জন বিক্ষোভকারীর। গত তিন দিন ধরে চলা বিক্ষোভ আর সংঘর্ষে এপর্যন্ত আহতের সংখ্যা শতাধিক। ইতিমধ্যেই জনতা-পুলিস সংঘর্ষের ছবি প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা।