দিল্লি গণধর্ষণ কাণ্ডে চার্জশিটে মৃত্যুদণ্ডের সুপারিশ

দিল্লি গণধর্ষণকাণ্ড মামলায় আজ চার্জশিট দিল পুলিস। সেই চার্জশিটে মৃত্যুদণ্ডের সুপারিশ করা হয়েছে। প্রায় হাজার পাতার চার্জশিট পেশ করা হয় সাকেতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে। তিরিশজনের সাক্ষ্যের উল্লেখ রয়েছে চার্জশিটে। অনুমান খুব শীঘ্রই ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি শুরু হবে।

কাল থেকে দিল্লিকাণ্ডের শুনানি ফাস্ট ট্রাক কোর্টে

গণধর্ষণের ঘটনায় আজ দিল্লি হাইকোর্টে চার্জশিটের একটি কপি জমা দেবে দিল্লি পুলিস। ধর্ষণের ঘটনা সামনে আসার পরেই এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে দিল্লি পুলিসের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সে কারণেই আজ হাইকোর্টে চার্জশিট পেশ করা হবে। মামলার শুনানি যেখানে হবে সেই সকেত কোর্টে আগামিকাল চার্জশিট পেশ করবে দিল্লি পুলিস।

আদর্শ কাণ্ডের সিবিআই চার্জশিটে অভিযুক্ত অশোক চহ্বান

অবশেষে ১৮ মাস তদন্তের পর আদর্শ আবাসন কেলেঙ্কারিতে আজ চার্জশিট জমা দিল সিবিআই। ১০,০০০ পাতার এই চার্জশিটে মুম্বইয়ের উপকণ্ঠে কোলবায় প্রতিরক্ষামন্ত্রকের জমিতে বিধি বহির্ভূতভাবে কারগিল শহীদদের নামে গড়ে তোলা বহুতলে ফ্ল্যাট বণ্টন ও অন্যান্য অনিয়মের দায়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে অভিযুক্ত করা হয়েছে।

পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর দাবি খণ্ডন চার্জশিটে

পার্কস্ট্রিট কাণ্ডে ব্যাঙ্কশাল কোর্টে চার্জশিট পেশ করল পুলিস। ঘটনার দিন ওই মহিলা গণধর্ষণের শিকার হয়েছিলেন বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। নাম রয়েছে মোট পাঁচ অভিযুক্তের। যদিও এরমধ্যে মূল অভিযুক্ত কাদের খান-সহ দুজন এখনও ফেরার।

আমরিকাণ্ডে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

আমরিকাণ্ডে বৃহস্পতিবার আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তাঁদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগের পাশাপাশি দমকলবিধি না মানা-সহ একাধিক অভিযোগ আনা হযেছে।

টুজি কাণ্ডে নয়া সিবিআই চার্জশিট, নিশানায় এসার গ্রুপ

টুজি স্পেকট্রাম কাণ্ডের দ্বিতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে পেশ করা এই নয়া চার্জশিটে টেলিকম কোম্পানি এসার গ্রুপ-এর পাঁচ শীর্ষকর্তাকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে।

জ্যোতির্ময় দে হত্যা মামলায় চার্জশিট পেশ

সাংবাদিক জ্যোতির্ময় দের হত্যার ছ`মাসের মাথায় মুম্বইয়ের আদালতে তিন হাজার পঞ্চান্ন পাতার চার্জশিট পেশ করল পুলিস। মামলায় সাক্ষীর সংখ্যা একশো ছিয়াত্তর। অভিযোগ আনা হয়েছে তেরো জনের বিরুদ্ধে, যাদের মধ্যে ছোটা রাজন-সহ দু`জন পলাতক।