ডামাডোলের আইপিএলে ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

কোটলায় আজ মহারণে ফাইনাল ওঠার লড়াইয়ে ধোনি বনাম সচিন

শ্রীসন্থদের অপকীর্তি নিয়ে দেশজুড়ে চলা ঝড়ের মাঝেই আইপিএল আজ মহারণ। আজ, মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ন্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে যারাই জিতবে তারাই আইপিএল সিক্সের ফাইনালে উঠে যাবে। পোশাকি ভাষায় আইপিএলে আজেকর ম্যাচটার নাম ফার্স্ট কোয়ালিফায়ার। এই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠা যাবে, আর হারলেও পাওয়া যাবে আরও একটা সুযোগ।

রাজধানীর মত দূরপাল্লার ট্রেনে নাশকতার ছক

রাজধানী এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে নাশকতা চালানোর ছক করছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিকিওরিটি কমিশনারের কাছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, পনেরোই মে-র মধ্যে রাজ্যের একাধিক দূরপাল্লার ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে নাশকতাকারীরা।

ধোনিদের ভরাডুবিতে সচিনদের অক্সিজেন

একেই বলে ক্রিকেট। একেই বলে টি টোয়েন্টি। রাজাকে ফকির বানিয়ে দিতে গল্পের লেখকে খরচ করতে হয় বেশ কিছু শব্দ। আর আইপিএলে রাজাকে ফকির বানাতে লাগে মাত্র কয়েকটা ওভার। যে দলটা আইপিএলের সবচেয়ে শক্তিশালী, চোখধাঁধানো, তারাই আজ অলআউট হয়ে গেল মাত্র ৭৯ রানে। হ্যাঁ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির দল আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের ইনিংস গড়ল। প্লে অফে আগেই উঠে যাওয়ার অদ্ভুত এক আত্মতুষ্টির শিকার হল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এটাই একটা দলের সবচেয়ে কম রানের ইনিংস।

আইপিএল জিতবেন ধোনিরাই, বললেন পিটারসেন

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংসই। এমনই ভবিষ্যত্‍বাণী করলেন কেভিন পিটারসেন। পিটারসেন বললেন, চেন্নাই সুপার কিংস দারুণ দল , তার ওপর আবার টি২০ তে সেরা ধোনির মত সেরা অধিনায়ক আছে সিএসকে`তে।

আজ দ্বিমুখী বদলার ম্যাচে কলকাতার সামনে চেন্নাই

ঘরের মাঠে ধোনি ধামালের কাছে নাস্তানাবুদ হয়েছিল নাইট বাহিনী। আজ ফিরতি খেলায় সিংহের গুহায় ঢুকে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার কঠিন চ্যালেঞ্জ গম্ভীরদের সামনে। পরপর তিন ম্যাচ হারের পর আগের ম্যাচে কিংস XI ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে কিছুটা চনমনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চনমনে ভাব বিধ্বংসী চেন্নাইয়ের উড়ান থামাতে কতখানি সক্ষম হবে সেই নিয়ে নাইটদের অন্দরমহলেই সন্দেহ প্রবল। খাতায় কলমে আজকের লড়াইটা লিগ টেবিলে দু`নম্বরে থাকা চেন্নাই কিংসের সঙ্গে সাত নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলের নিরিখে এটা কিং খানের দলের বদলার ম্যাচও বটে। কিন্তু এর আড়ালে আর একটি অমোঘ সত্যিও যে লুকিয়ে আছে। এই মাঠেই আইপিএল-৫-এর ফাইনালে ধোনির চেন্নাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিটা দখল করেছিল গম্ভীরের কলকাতা। সেই ইতিহাস মনে হয় না চেন্নাই দলের স্মৃতি থেকে মুছে গেছে। তাই এবারের হিসাবনিকাশের অলক্ষ্যেই আর একটা বদলার কাউন্টডাউনও কিন্তু শুরু হয়ে গেছে। আর ২২ গজে প্রতিশোধের মামলায় মহেন্দ্র সিং ধোনি নামক ব্যক্তিটি যে কতখানি নির্মম সে বিষয়ে সম্যক জ্ঞান আছে নাইট দলের সবারই। তাই আশা করা যায় আজ আরও অনেক ক্রিকেটিয় অঙ্কের সঙ্গে এই ফ্যাক্টরটিও মাথায় নিয়ে খেলতে নামবেন কলকাতার সৈন্যরা।

ধোনির ডেরা থেকে সরে দিল্লিতে হবে দুটি প্লে অফ

ফ্র্যাঞ্চাইজিদের চাপে আইপিএলের প্রথম দুটি প্লে অফ দিল্লিতে সরিয়ে নিল ভারতীয় বোর্ড। দুটি প্লে অফই আগে চেন্নাইয়ে হওয়ার কথা ছিল। ফলে দুটি প্লে অফেই খেলতে পারবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। প্রাথমিকভাবে দুটি প্লে অফের একটি কলকাতায় করতে চেয়েছিলেন বোর্ড কর্তারা।

ধোনি মানে কী?

প্রতিদিন কতই না নতুন শব্দ বন্ধন তৈরি হয় এই পৃথিবীতে। কোনও ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি বহু কারণের আঁতুড় ঘর থেকে জন্ম নেয় নতুন শব্দ বন্ধন। কেউ কেউ জন্ম নেয় চিরতরে টিকে থাকার জন্য। যার আড়ালে মুখ লুকায় আসল পরিচয়। কেউ বা হঠাৎ আলোয় এসে হারিয়ে যায়। এই ধরুন না যেমন আইপিএল সিক্সে। গেইলর অবিশ্বাস্য ১৭৫ ইনিংসের পর থেকেই গেইল আর শুধু একা উচ্চারিত হন না। এখন তাঁর নাম বদলে `গেইল ঝড়` হয়ে গেছে আমজনতার কাছে।

বেঙ্গালুরু বিস্ফোরণ ঘটনায় তামিলনাড়ু থেকে ধৃত তিন

বেঙ্গালুরুতে বিজেপির দফতরের সামনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল। পুলিস সূত্রে খবর, মূল অভিযুক্তের খোঁজ এখনও চলছে। ধৃত তিনজনকে আজ তামিলনাড়ুর আদালতে পেশ করা হবে। পরে তাদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।