"স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস"

জয়পুরের অমানবিকতায় গতকালই হারিয়েছেন স্ত্রী, কন্যাকে। আজ স্বজনহারা কানহাইয়া লাল রাইগার একেবারে কাঠগড়ায় তুললেন পুলিস-পথচারীদের ঔদাসিন্য, অনুভুতিহীনতাকে। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাইগার বলেন, "অ্যাম্বুলেন্স নয়, স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যেতে পুলিস তাঁদের পিক আপ ভ্যানে তোলে। স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস। তারপর হাসপাতালে নিয়ে যায়।"

অমানবিক জয়পুর, সাহায্য না পেয়ে পথেই মৃত্যু স্ত্রী কন্যার

অমানবিকতার এক নজির গড়ল রাজস্থান। পথে দুর্ঘটনায় গুরুতর যখম স্ত্রী এবং মেয়ের শায়িত দেহের পাশে একব্যক্তিকে তাঁর ছেলের হাত ধরে সাহায্য প্রার্থনা করার ছবি ধরা পড়েছে সিকিউরিটি ক্যামেরায়। ট্র্যাফিক সার্জেন থেকে পথ চলতি গাড়ির চালক এগিয়ে আসেননি কেউই। কিছু পরেই মৃত্যু হয় মা এবং মেয়ের। ঘটনাটি ঘটেছে জয়পুরের ঘাট কি গুনি টানেলের কাছে। পরিবারের চার সদস্য একটি বাইকে করে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ক্যামেরায় ধরা পড়েছে সাহায্যের আর্জির সাড়া না পেয়ে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েন ওই ব্যক্তি।

চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে দেওয়ায় উত্তেজনা খড়দহে

বিধাননগর স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তিন মহিলার বিরুদ্ধে। খড়দহ স্টেশনে ওই মহিলাদের মারধর করে জনতা। শনিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে মাতৃভূমি স্পেশাল। পুরো ট্রেনই মহিলাদের জন্য সংরক্ষিত। অভিযোগ, বিধাননগর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কামরায় উঠে পড়েন এক যুবক। বাগুইআটির বাসিন্দা ওই যুবকের নাম রিতেশ আগরওয়াল। তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন তিন মহিলা। প্ল্যাটফর্মে পডে গিয়ে গুরুতর আহত হন তিনি। এখবর ছড়িয়ে পড়ে ট্রেনের সব কামরায়।

মুন্নাকে রাতভর জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৪ দিনের সিআইডি হেফাজত হল গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা মুন্নার। আজ বিকালে মুন্নাকে সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। এদিনই পুলিস খুনে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের এই বরো চেয়ারম্যানকে আদালতে পেশ করা হয়। জামিনের আর্জি জানিয়েছিল মুন্না। কিন্তু তা খারিজ করা দেয় আদালত। ১৪ দিনের হেফাজত চেয়েছিল সিআইডি। সে কথা মেনে নেয় আদালত। শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল।

পাঞ্জাবে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ১২ শিশু

পাঞ্জাবের জলন্ধরে একটি ট্রাক ও স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আজ সকাল আটটা নাগাদ জলন্ধরের গহির গ্রামের কাছে হাইওয়েতে এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনাটিতে বাসটির ড্রাইভারও মারা গেছেন।

কমল গ্যাসের দাম

গতকালই মধ্যরাতেই বেড়েছে পেট্রোলের দাম। আজ মধ্যবিত্তদের সামান্য স্বস্তি দিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমল ৩৭ টাকা ৫০ পয়সা। তবে ব্যাপক পরিমাণের গ্রাহকদের ক্ষেত্রে লিটার প্রতি প্রায় এক টাকা করে বাড়ল ডিজেলের দাম। গতকাল রাতেই ভ্যাট বাদে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে বাড়ে পেট্রোলের দাম। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

ইশরাত ভুয়ো এনকাউন্টার মামলায় গ্রেফতার আইপিএস

ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলায় গুজরাতের আইপিএস অফিসার জিএল সিংঘলকে গ্রেফতার করল সিবিআই। এই মামলায় সিংঘলই প্রথম আইপিএস যাঁকে গ্রেফতার করা হল।

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঘটনার সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এজন্য রাজ্যকেও তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

গীতিকা শর্মার মৃত্যুর ছ`মাস পর আত্মহত্যা করলেন মা

ব্যবস্থা আর প্রাক্তন মন্ত্রীর বঞ্চনায় শর্মা পরিবারের আরও একজনের প্রাণ গেল। গীতিকা শর্মার মৃত্যুর ছ`মাসের মাথায় আত্মহত্যা করলেন তাঁর মাও। গত অগাস্ট মাসে দিল্লির অশোক বিহারের বাড়ি থেকে গীতিকা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার সেই ঘরেই গীতিকার মা অনুরাধা শর্মা একই ভাবে নিজের জীবন শেষ করে দেন।