ক্লার্ক-কোয়ানের ব্যাটিং তাণ্ডবে অসিরা ফ্রন্টফুটে
অধিনায়ক মাইকেল ক্লার্কের দুর্দান্ত দ্বিশত রান আর কোয়েনের ক্লাসিক শতরানের ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭ রানের `লিড` নিল। এখনও হাতে ছয় উইকেট বাকি। ম্যাচের চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড এখন অস্ট্রেলিয়াকে স্বস্তিতে শ্বাস নিতে দিচ্ছে। কোয়ানের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট জীবনের এটা প্রথম শতরান। কিন্তু টেস্ট কেরিয়ারে তাঁর এই প্রথম শতরান খুব সহজে এল না। যখন ওয়ার্নার ৪, কিউনি ৯ ও প্রাক্তন অধিনায়ক পন্টিং ০ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন, তখন অস্ট্রেলিয়া দাঁড়িয়ে মাত্র ৪০ রানে।