মরগ্যানের চিন্তা ক্লান্তি, স্বস্তি ফর্ম

মাত্র দেড় ঘন্টার অনুশীলন। আর নব্বই মিনিটের অনুশীলন সেরেই মরগ্যান শেষ করলেন রবিবাসরীয়  নব্বই মিনিট যুদ্ধের প্রস্তুতি। মাত্র এক সপ্তাহের মধ্যে শিলিগুড়ি ও ভিয়েতনামে একেবারে পৃথক পরিবেশে ফুটবল খেলে এবার চিড্ডিদের অপেক্ষায় যুবভারতীর নৈশালোক। রণক্লান্ত লাল হলুদ যোদ্ধাদের চাঙ্গা রাখতে মরগ্যানের দাওয়াই হাল্কা অনুশীলন। পেন-ওপারারা নিজেদের মধ্যে বল কাড়াকাড়ি আর স্ট্রেচিং করে ড্রেসিংরুমমুখী হলেন।

বার্সেলোনার কোচ হতে চান মারাদোনা

বার্সেলোনার কোচ হতে চান ফুটবল রাজপুত্র। এমনটাই জানালেন স্বয়ং দিয়েগো মারাদোনা। মেসি, ইনিয়েস্তাদের কোচ হতে চেয়ে মারাদোনা একটি সাক্ষাত্কারে বলেছেন, ফুটবলের রাজপুত্র জানিয়েছেন বার্সেলোনাকে কোচিং করানো তাঁর বহুদিনের স্বপ্ন। অবশ্য ফুটবল বিশ্বকাপের সময় মেসিকে কোচিং করিয়েছিলেন তিনি। সেই সময় আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হতশ্রী পারফরম্যান্সের পর কোচের পদ হাতছাড়া করতে হয় তাঁকে। 

ব্রাজিলের কোচ হচ্ছেন স্কোলারি! সরলেন মেনজেস

ফুটবলের দেশের ফুটবল আঁধারে। ফিফা ক্রমতালিকায় সর্বকালের খারাপ অবস্থানে নেমে যাওয়ার `কোপ` পড়ল মেনো মেনজেসের উপর। পারফরম্যান্স ভাল না হওয়ায় কোচ মেনো মেনজেসকে তাড়িয়ে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। পরের বছর নিজেদের দেশে কোপা আমেরিকা, তারপর ২০১৪ বিশ্বকাপ। এই দুটো বড় প্রতিযোগিতার আগে ব্রাজিলের ফুটবলকে চাগিয়ে তুলতে কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাইচুং এবার কোচের ভূমিকায়

ভারতীয় ফুটবলের আইকন এবার নতুন ভূমিকায়। পাহাড়ি বিছেকে এবার দেখা যাবে কোচের ভূমিকায়। বাইচুংয় ভুটিয়ার কোচ হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর নিজের ক্লাব সিকিম ইউনাইটেডে। আই লিগে বাইচুংয়ের ক্লাব সিকিম ইউনাইটেড কদিন আগে প্রয়াগ ইউনাইটেডের কাছে ১০-১ গোলে হারে। এই হারের জেরেই সিকিম ইউনাইটেড ক্লাব কর্তারা কোচ বদলের দাবি জানিয়েছিলেন। বাইচুং দলের এই দুঃসময়ে কোচের দায়িত্ব নিলেন। তবে দশ গোল খাওয়া কোচ ফিলিপ ডি রাইডারকে না তাড়িয়ে ফুটবল ডায়রেক্টার করা হল। ফুটবলার হিসাবেও বাইচুং তাঁর ক্লাবের হয়ে খেলছেন।

প্রয়াগে আসতে চলেছে ডাচ কোচ

খুব সম্ভবত পরের সপ্তাহ কোচ বদল হতে চলেছে প্রয়াগ ইউনাইটেডে। বর্তমান কোচ সঞ্জয় সেনকে সরিয়ে বিদেশি কোচ আনতে উদ্যোগী হয়েছেন প্রয়াগ কর্তারা। সঞ্জয়ের পরিবর্তে ডাচ কোচ এলকো স্যাটরি-কে আনতে চাইছেন তাঁরা।

ধোনিদের কোচ হতে চান সৌরভ!

এবার কি ধোনিদের কোচ হতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? মহারাজ কিন্তু বলছেন তিনি ভারতীয় দলের কোচ হতে তৈরি।

ছবছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দল

ছয় বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করবে ভারতীয় হকি দল। চলতি বছরের শেষের দিকে মেলবোর্নে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে।

নিয়মরক্ষার ম্যাচে মুখরক্ষা করতে মরিয়া ইস্টবেঙ্গল

যুবভারতীতে এএফসি কাপের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। বুধবার কুয়েতের কাজমা এফসি-র বিরুদ্ধে ম্যাচ টোলগেদের কাছে নেহাতই নিয়মরক্ষার। টানা ৫টি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে লাল-হলুদ শিবির।

কোচ বদলের সম্ভাবনা মোহনবাগানে

মরসুম শেষে আরও একবার কোচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মোহনবাগানে। সেই ইঙ্গিতের কথা মাথায় রেখেই সম্ভবত নিজেদের তৈরি রাখছেন রহিম নবিরা।