উত্তরভারতে ঠাণ্ডার বলি ২৪৯

কনকনে শীতে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে উত্তরভারতে। যার মধ্যে উত্তরপ্রদেশেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ৭ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৯। আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল লখনউ ছিল উত্তরপ্রদেশের শীতলতম শহর।

রেকর্ড ঠাণ্ডায় জবুথবু উত্তর ভারত

তীব্র ঠাণ্ডার কবলে গোটা উত্তর ভারত। ঠাণ্ডায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২৪ জন মারা গেছেন। চলতি মরসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে কাঁপছে কলকাতা সহ রাজ্য

শীতের দাপট টের পাচ্ছে শহরবাসী। মঙ্গলবার থেকে যে শৈতপ্রবাহ চলছে তা আজ আরও বাড়ল। সকাল থেকেই কুয়াশা আর ঠাণ্ডায় কাবু কলকাতা সহ গোটা রাজ্য। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত বাইশ বছরে সর্বনিম্ন। কলকাতা শহরে শৈত্যপ্রবাহ চলছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলছে শৈত্যপ্রবাহ।

শীতে, কুয়াশায় জবুথবু রাজ্য, উত্তর ভারতে মৃত ৪০

রাজ্যজুড়ে শীতের কামড় অব্যাহত। আগামী ২৪ ঘণ্টাতেও পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র ঠাণ্ডার কবলে উত্তর ও পূর্ব ভারত। ঠাণ্ডায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪০-এরও বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার জনজীবনও শীতে জবুথবু। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে বহু জায়গাতেই রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

রেকর্ড ব্রেকিং শীতে কাঁপছে কলকাতা

উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। গত দশবছরের রেকর্ড ভেঙে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল দশ ডিগ্রি সেলসিয়াসে।

শীতের দাপটে পাঁচ জেলায় সতর্কবার্তা, উত্তর ভারতে মৃত্যু ৭ জনের

প্রায় গোটা দেশে নামল শীত। উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত। প্রবল ঠান্ডায় উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের খবর, মৃতদের মধ্যে তিনজন বড়াবাঁকি জেলার বাসিন্দা। দু`জনের বাড়ি মুজাফফরনগরে। এছাড়া বারদোইয়ে একজন এবং বিজনৌরে একজনের মৃত্যু হয়েছে। গতকাল উত্তরপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। পঞ্জাব এবং হরিয়ানাতেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ব্যাহত পরিবহণও। দৃশ্যমানতা কমে যাওয়ায় দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে চলছে বলে রেল সূত্রের খবর।

কুয়াশায় মোড়া হাল্কা শীত

জেলায় শীতের প্রকোপ বাড়লেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় এখনই জাঁকিয়ে পড়বে না শীত। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না বলেও জানানো হয়েছে।

ঘোষণা সত্ত্বেও খোঁজ নেই সরকারি সবজি কাউন্টারের

সবজির দাম বৃদ্ধি ঠেকাতে না পেরে অবশেষে বিভিন্ন বাজারে সবজি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ৮টি বাজারে বেনফিশের ধাঁচে ভ্রাম্যমান কাউন্টার খুলে সবজি বিক্রির পরিকল্পনা কথাও জানিয়েছিল রাজ্যের কৃষি বিপণন দফতর।

মূল্যবৃদ্ধি নিয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আজ দুপুরে মহাকরণে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে খাদ্যপণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রতিহত করার দিশানির্দেশিকা তৈরির চেষ্টা হবে এই বৈঠকে।