আস্থা হারালেও মনমোহনকেই প্রধানমন্ত্রী পদে রাখছে কংগ্রেস

কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের তদন্ত রিপোর্টে কারচুপির কথা প্রকাশ্যে চলে আসার পর ক্রমশই প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। মনমোহনকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনের আসরে নামা কতটা যুক্তিযুক্ত হবে, এ নিয়ে কংগ্রেসের ভিতরেই একটা গুঞ্জন শুরু হয়েছে।

পঞ্চায়েত প্যাঁচে হাঁসফাঁস দশা রাজ্য সরকারের

পঞ্চায়েত যুদ্ধ এবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে। সোমবারই আদালতে যাচ্ছে রাজ্য সরকার। এরপর ফের শুনানি-পর্ব, ফের রায়দান। পঞ্চায়েতমন্ত্রীর হুঁশিয়ারি, ডিভিশন বেঞ্চের রায়ও বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টে যাবে সরকার। এদিকে আবার জুন মাসে গরম ও বর্ষার কথা তুলে ভোট করাতে নারাজ রাজ্য। তাহলে কি হবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত?  

একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস, ভরাডুবি বিজেপির

ভোটগণনার শুরুতেই পরিষ্কার কর্ণাটককে ক্ষমতা হাতছাড়া হতে চলেছে বিজেপির। তবে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। ২২৩ টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭৩টি আসনে, বিজেপি এগিয়ে ৩৭টিতে।

নির্বিঘ্নেই ভোট কর্ণাটকে, ভোট পড়ল ৬০ শতাংশ

কড়া নিরাপত্তার সঙ্গে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আজ দুশো তেইশটি বিধানসভা আসনে একযোগে হচ্ছে ভোটগ্রহণ। তবে, এক বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস। আজ ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকেও বিজেপিকে বেশি চিন্তার রেখেছেন দলেরই প্রাক্তন লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা।

মুর্শিদাবাদে কংগ্রেসি সন্ত্রাসের শিকার ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক

সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আর সেই মিছিলেই সন্ত্রাসের শিকার হলেন চব্বিশ ঘণ্টার সাংবাদিক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কংগ্রেসের একটি মিছিল চলাকালীন ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

কংগ্রেসের সভায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের উঠল। চিট ফান্ড কাণ্ডে দাবিটা তুলল কংগ্রেস। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেও অনড় কংগ্রেস নেতার।  চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীদের গ্রেফতার ও আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত  মিছিল করে কংগ্রেস। দুবছরে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস।

সারদা কাণ্ড: তদন্তের শুরুতেই বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা

সারদা কাণ্ডের প্রতারণার তদন্তে আজ থেকেই শুনানি শুরু করল বিচারপতি শ্যামল সেন নেতৃত্বাধীন কমিশন। কিন্তু, প্রথম দিন থেকেই চরম বিভ্রান্তির শিকার অভিযোগকারীরা। যে তথ্য তারা জমা দিচ্ছেন, তার বিনিময়ে কোনও প্রামাণ্য দেওয়া হচ্ছে না। এখানেই শেষ না। অভিযোগকারীদের জন্য কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, তা এখনও প্রকাশিত হয়নি।

বেকসুর খালাস সজ্জন কুমার, বিচারককে ছোঁড়া হল জুতো

১৯৮৪-এর শিখ বিরোধী দাঙ্গা মামলায় বেকসুর খালাস পেলেন দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। সজ্জন কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটির রায় ঘোষণা ছিল আজ। কারকাডুমার বিশেষ সিবিআই আদালত তাঁকে ১৯৮৪-র দাঙ্গা সংক্রান্ত সেই মামলা থেকে মুক্তি দিল। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত চত্বরে ভিড় করে থাকা বিভিন্ন শিখ সংগঠন গুলির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা তীব্র প্রতিবাদ জানান এই বিচারের। বিচারক এজলাসের বাইরে বেরিয়ে এলে জনতা আরও উত্তেজত হয়ে পড়েন। এই সময় বিচারকের দিকে জুতো ছুঁড়ে মারেন এক ব্যক্তি।

তৃণমূলের সাংসদ তাঁকে ব্ল্যাকমেল করেছেন, অভিযোগ সুদীপ্তর

তৃণমূল নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলে সিবিআইকে ১৮ পাতার চিঠি দিয়েছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। চিঠিতে অভিযোগ করেছেন, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করেছেন। ব্ল্যাকমেলের অভিযোগ আনা হয়েছে অসমের এক মন্ত্রীর বিরুদ্ধেও।