অপহৃত স্টেশন মাস্টারকে মুক্তি দিল মাওবাদীরা

অপহরণের কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেলেন জসিডি-ঝাঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনের স্টেশন মাস্টার বিজয়কুমার। তাঁর সঙ্গেই অপহৃত দুই কুলিকেও মুক্তি দিয়েছে মাওবাদীরা। এদিন বিকেলে ঘোড়পাড়ন স্টেশনের অনতিদূরের জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করে সিআরপিএফ, আরপিএফ ও পুলিসের যৌথবাহিনী।

ঝাড়খণ্ডে রেল লাইন ওড়ালো মাওবাদীরা

ঝাড়খণ্ডের গুরপা স্টেশের কাছে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। গতকাল রাত দু`টো নাগাদ ধানবাদ ডিভিশনের আপ লাইনে বিস্ফোরণ হয়। মাওবাদীদের তরফে গতকালই চব্বিশ ঘণ্টার ভারত বনধের ডাক দেওয়া হয়। এর মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা।

জেলাশাসক অপহরণ, সুর নরম মাওবাদীদের

জেলাশাসক অপহরণ কাণ্ডে মাওবাদীদের কোর্টেই বল ঠেললেন মুখ্যমন্ত্রী রমন সিং। আর ৪৮ ঘণ্টার মধ্যে জেলাশাসককে মুক্তি দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস জেলাশাসক ফেরার এক ঘণ্টার মধ্যে মাওবাদীদের দাবিগুলি খতিয়ে দেখতে গঠিত কমিটি তার কাজ শুরু করবে। জেলাশাসকের মুক্তি নিয়ে সরকার ও মধ্যস্থতাকারীদের মধ্যে আজ এক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি সমঝোতা রক্ষা করবেন।

জেলাশাসক অপহরণকাণ্ড: কেন্দুপাতার অর্থনীতি ঘিরে নতুন স্নায়ুযুদ্ধ

সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননের বিনিময়ে সাজাপ্রাপ্ত মাওবাদীদের ছাড়তে নারাজ ছত্তিসগড় সরকার। একই সঙ্গে পণবন্দি জেলাশাসকের মুক্তি নিয়ে ছত্তিসগড় সরকার ও মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে কেন্দুপাতার অর্থনীতি নিয়ে নতুন স্নায়ুযুদ্ধ।

গররাজি প্রশান্তভূষণ, নতুন মধ্যস্থতাকারীর নাম প্রস্তাব সরকারের

ছত্তিসগড়ে অপহৃত জেলাশাসক অ্যালেক্স পল মেননের মুক্তির জন্য তিন মধ্যস্থতাকারীর নাম প্রস্তাব করেছিল মাওবাদীরা। কিন্তু,তাঁদের দু`জন মধ্যস্থতাকারী হওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করায় রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে দু'জন মধ্যস্থের নাম প্রস্তাব করা হল।

বুধবার ঝিনা হিকাকার গণআদালতে তুলবে মাওবাদীরা

`মুক্তিপণের` শর্ত মোতাবেক ২৯জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়নি ওড়িশা সরকার। এই পরিস্থিতিতে লখিমপুরের অবহৃত বি জে ডি বিধায়ক ঝিনা হিকাকার `ভবিষ্যত্‍` স্থির করার জন্য `গণ -আদালত` বসানোর সিদ্ধান্ত নিল মাওবাদীরা।

অপহৃত ইতালীয় পর্যটকের ক্ষতির হুমকি মাওবাদীদের

`চরম সময়সীমা` উত্তীর্ণ হওয়ার আগেই নতুন করে হুমকি এল ওড়িশার সিপিআই (মাওবাদী) রাজ্য কমিটির তরফে। শনিবার মাওবাদীদের তরফে নবীন পট্টনায়ক সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, দাবি পূরণ না হলে অপহৃত ইতালীয় পর্যটক পাওলো বোসুস্কোর বিষয়ে `চরম পদক্ষেপ` নিতে পিছপা হবে না তারা।

ফের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় ওড়িশা সরকার

মাওবাদীদের চাপে ওড়িশা অপহরণ কাণ্ডে কিছুটা সুর নরম করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিধায়ক ও এক ইতালীয় নাগরিকের মুক্তির বিষয় নিয়ে আজ ফের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসল সরকার।

বন্‌ধের মধ্যেই মাওবাদী হামলা বিহারে

নিজেদের ডাকা বনধের মধ্যে বিহারের জামুই জেলায় জোড়া হামলা চালাল মাওবাদীরা। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জামুই জেলার খইরা ব্লক অফিস উড়িয়ে দেয় পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মির একটি দল।