পার্ক স্ট্রিট কাণ্ড: আগামিকাল সাক্ষ্য দেবেন অভিযোগকারিণীর

আগামিকাল পার্ক স্ট্রিট কাণ্ডে সাক্ষ্য নেওয়া হবে অভিযোগকারিণীর। নজিরবিহীন গোপনীয়তায় গত দোসরা মার্চ থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের শুনানি। ব্যাঙ্কশাল আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারকের নির্দেশ, শুনানি চলাকালীন আইনজীবী ছাড়া আদালতকক্ষে উপস্থিত থাকতে পারবেন না কেউই।

আক্রান্তকে অভিযুক্ত প্রমাণের চেষ্টার `সিলসিলা` অব্যাহত শাসকের

আক্রান্ত রেজ্জাক মোল্লা হাসপাতালের বিছানায় শুয়ে নাটক করছেন। রবিবারই এই মন্তব্য করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই প্রথম নয়। পার্কস্ট্রিট ও কাটোয়া ধর্ষণকাণ্ড, বর্ধমানে প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ড থেকে বর্ধমানের জেলা সভাধিপতির ওপর আক্রমণ--সব ক্ষেত্রেই এই ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। আক্রান্তদের ওপরই ঘটনার দায় চাপানোর চেষ্টা করেছেন তাঁরা।

পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর দাবি খণ্ডন চার্জশিটে

পার্কস্ট্রিট কাণ্ডে ব্যাঙ্কশাল কোর্টে চার্জশিট পেশ করল পুলিস। ঘটনার দিন ওই মহিলা গণধর্ষণের শিকার হয়েছিলেন বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। নাম রয়েছে মোট পাঁচ অভিযুক্তের। যদিও এরমধ্যে মূল অভিযুক্ত কাদের খান-সহ দুজন এখনও ফেরার।

সুমনের গানে এবার দময়ন্তী

কিষেণজি, জাগরি বাস্কের পর এবার দময়ন্তী সেনকে নিয়ে গান বাঁধলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েই গানকে মাধ্যম করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সরকারের সমলোচনায় মুখর হয়েছেন তিনি।

পার্ক স্ট্রিট কাণ্ডের `মাসুল` দিয়ে সরতে হল দময়ন্তীকে

দেড় মাসের মধ্যেই `কৃতকর্মের পুরস্কার` পেলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর `লাইন`-এর বাইরে হাঁটার দুঃসাহস দেখানোয় কলকাতা পুলিসের গোয়েন্দাপ্রধানের পদ থেকে সরিয়ে বারাকপুরের পুলিস ট্রেনিং স্কুলের ডিআইজি পদে বদলি করা হল তাঁকে। তাঁর বদলে নতুন জয়েন্ট কমিশনার (ক্রাইম) হলেন পল্লব ঘোষ।

পার্ক স্ট্রিট কাণ্ডের `মাসুল` দিয়ে বদলি হচ্ছেন দময়ন্তী

দেড় মাসের মধ্যেই `কৃতকর্মের পুরস্কার` পেতে চলেছেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর `লাইন`-এর বাইরে হাঁটার দুঃসাহস দেখানোয় কলকাতা পুলিসের গোয়েন্দাপ্রধানের পদ থেকে সরানো হচ্ছে তাঁকে।

সংবাদমাধ্যমের প্রশংসায় `বিব্রত` দময়ন্তী, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মহাকরণে

পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে তুমুল বিতর্কের জেরে সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পুলিস কর্তারা। বৈঠকে ছিলেন পুলিস কমিশনার আর কে পচনন্দা, কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান দনয়ন্তী সেন, যুগ্ম পুলিস কমিশনার জাভেদ শামিম। বৈঠকের পর মহাকরণেই সাংবাদিকদের মুখোমুখি হন দময়ন্তী সেন ও জাভেদ শামিম।