গাড়ির ধাক্কার মৃত কিশোরী, ধৃত এনসিপি নেতার ছেলে

মহারাষ্ট্রের ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির বরিষ্ঠ নেতা আবদুল কাদের মৌলানার ১৭ বছরের ছেলে গাড়ি চালাতে গিয়ে চাপা দিলেন তিন পথচারীকে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের। পুলিস সূত্রে খবর, মৌলানা-পুত্র একটি এসইউভি গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মারেন দুজন অল্পবয়সী কিশোরী এবং তাঁদের এক আত্মীয়কে। প্রাণ হারান কিশোরীদের একজন। তাঁর নাম নব্য প্রকাশ সোনাওয়ানে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ঔরঙ্গাবাদের টিভি সেন্টার চক অঞ্চলে। সিসিটিভিতে এই ছবি ধরা পড়েছে। গাড়িটির চালককেও গ্রেফতার করেছে পুলিস। তিনি পাশে বসে ছিলেন। ধৃত দু`জনকেই আজ আদালতে পেশ করা হবে।

জলপ্লাবিত কাজিরাঙায় বন্যপ্রাণীর মৃত্যু অব্যাহত

ভয়াবহ বন্যায় শনিবার পর্যম্ত অসমে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২১। এই বন্যায় অর্ধশতাধিক মানুষ ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রায় ৫৪০ টি জীবজন্তু মারা গেছে। যাদের মধ্যে অন্যতম বিশ্বখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যানের ১৩টি গন্ডার।

সোয়াম্প ডিয়ারদের `নিরাপত্তা` বাড়ছে জলদাপাড়ায়

এবার থেকে আর এই বিরল প্রজাতির সোয়াম্প ডিয়ারদের কাছাকাছি পর্যটকদের ঘেঁষতে দেবে না জলদাপাড়া অভয়ারণ্য কর্তৃপক্ষ। দূর থেকে তাদের চাক্ষুস করেই মেটাতে হবে আশা। মঙ্গলবার জলদাপাড়া রেঞ্জের তরফে এ কথা জানানো হয়েছে। জলদাপাড়ার জঙ্গলে বিরল প্রজাতির সোয়াম্প ডিয়ারের সংখ্যা ৮।

গরম থেকে রেহাই দিতে চিড়িয়াখানায় বাঘের জন্য এয়ারকুলার

প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ। খাঁচার ভিতরে বা বাইরে। স্বস্তি নেই কোথাও। দিনে কয়েকবার খাঁচার বাইরে থেকে পাইপে করে জল দিচ্ছেন চিড়িয়াখানার কর্মীরা। গরমে তাই বার কয়েক স্নান সেরে নিচ্ছে চিড়িয়াখানার জীবজন্তুরা।

জলপাইগুড়িতে হরিণের মৃত্যু

একটি হরিণের মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালে ডায়না নদীর ধার থেকে একটি বার্কিং ডিয়ার প্রজাতির হরিণ উদ্ধার হয়।

বর্ধমানে কৃষ্ণসারের মৃত্যু

বর্ধমানের রমনার বাগানের মিনি চিড়িয়াখানায় মৃত্যু হল একটি কৃষ্ণসার হরিণের। সোমবার সকালে প্রাণীটিকে মৃত অবস্থায় দেখতে পান বনকর্মীরা।