পাক কূটনৈতিককে নিগ্রহ, দিল্লি থেকে গ্রেফতার দুই

এক পাক কূটনৈতিককে নিগ্রহের অভিযোগে আজ সকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিস। সোমবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সামনে ওই পাক কূটনৈতিকের গাড়ি দূর্ঘটনার সম্মুখীন হয়। তখনই ওই ব্যক্তিরা তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ।

ফিক্সিং কাণ্ড: ধৃত বুকির জবানবন্দীতে আরও ক্রিকেটারের নাম

যত দিন গড়াচ্ছে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড নতুন নতুন মোড় নিচ্ছে। আইপিএল গড়াপেটা তদন্ত এখনও পর্যন্ত তা বোধহয় হার মানিয়ে দেবে বলিউডি সিনেমার মুচমুচে চিত্রনাট্যকেও। এক আইপিএলই হঠাৎ করে নড়িয়ে দিল ভারতীয় ক্রীড়া জগতের ভিত।

চান্ডিলার বাড়ি থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা

আইপিএল গড়াপেটা কেলেঙ্কারির টাকার লেনদেনের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) আধিকারিকরা। দিল্লি পুলিস , মুম্বই পুলিস, ইডির সঙ্গে বিসিসিআইও পৃথক ভাবে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। বোর্ডের দুর্নীতি বিরোধ শাখার প্রতিনিধিরা আজ দিল্লি পুলিসের সঙ্গে দেখা করবেন। 

গড়াপেটার টাকার হদিশ পেতে কলকাতায় আসছে দিল্লি পুলিস

আইপিএলে স্পট ফিক্সিংয়ে বিতর্কের সঙ্গে যোগসূত্র খুঁজতে আজ ফের দেশ জুড়ে খানাতল্লাসি চালাবে দিল্লি পুলিস। পুলিস চেষ্টা করছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গড়াপেটায় যুক্ত টাকা উদ্ধার করতে। অন্যদিকে, জয়পুর পুলিস বিভিন্ন বুকির কল রেকর্ডের একটি তালিকা আজ প্রকাশ করবে বলে খবর। গত দু`মাস ধরে বুকিদের কাছ থেকে ৩০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে এই তালিকা তৈরি করা হয়েছে।

লজ্জার রাজধানীতে ইন্ডিয়াগেটে জারি ১৪৪ ধারা : টাইমলাইন

ফের একবার লজ্জায় কেঁপে উঠল দেশ। ফের একবার প্রতিবাদে সোচ্চার হচ্ছে দেশ। ক্ষোভে ফুঁসছে রাজধানীর রাজপথ। দিল্লিতে পাঁচ বছরের এক শিশু কন্যাকে নৃশংস ভাবে ধর্ষণের প্রতিবাদে ফের একবার রাস্তায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

কোটপতি বিএসপি নেতা হত্যা মামলায় গ্রেফতার তাঁর ছোট পুত্র

কোটিপতি ব্যবসায়ী তথা বিএসপি নেতা দীপক ভরদ্বাজের হত্যা মামলায় মঙ্গলবার দিল্লি পুলিস তাঁর ছোট পুত্র নিতেশকে গ্রেফতার করল।

নাশকতার ছক বানচাল, রাজধানী থেকে গ্রেনেড, রাইফেল

পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করে গোরখপুর থেকে ধৃত জঙ্গি লিয়াকত শাহ। দিল্লি পুলিস সূত্রে এই কথা জানান হয়েছে। দিল্লি পুলিসের স্পেশাল কমিশনার এস এন শ্রীবাস্তব জানান লিয়াকত শাহ সুনাউলি বর্ডার পেড়িয়ে ভারতে প্রবেশ করে। ভারতের মাটিতে সহযোগীদের নিয়ে নাশকতার ষড়যন্ত্রের চক্রী ছিল সে। তার নামে এফআইআর দায়ের করা হয়েছে।

দিল্লি ধর্ষণ কাণ্ডে ছ`জনের মৃত্যুদণ্ডের দাবি নির্যাতিতার বাবার

দিল্লি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছজনেরই মৃত্যু দণ্ডের দাবি করলেন নির্যাতিতা তরুণীর বাবা। মঙ্গলবারই ফাস্টট্র্যাক আদালতে শুরু হয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের শুনানি। আদালতে সাক্ষ্য দেন ঘটনার এক মাত্র প্রতক্ষ্যদর্শী ওই তরুণী বন্ধু। পাঁচ অভিযুক্তকে সনাক্ত করেছে ওই যুবক। যে বাসটিতে ধর্ষণ করা হয়েছে সেটিকেও চিহ্নিত করেছেন তিনি।

দিল্লি গণধর্ষণকাণ্ডে শুনানি শুরু, সাক্ষ্য গ্রহণ প্রত্যক্ষদর্শীদের

দিল্লি গণধর্ষণকাণ্ড মামলার শুনানি শুরু হল মঙ্গলবার। অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩ ধারায় চার্জ গঠন করা হয়েছে। অন্য এক নাবালক অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল আইনে মামলা শুরু করা হয়েছে।