ফাঁসির হুকুম এক যুদ্ধাপরাধীর, জামাত-পুলিস সংঘর্ষে মৃত ২৯

অবশেষে বাংলাদেশের `৭১-এর এক যুদ্ধপরাধী জামাত নেতার ফাঁসির হুকুম দিল বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা বাংলাদেশ। হিংসাত্মক আক্রমণ শুরু করে জামাত সমর্থকরা। পুলিস-জামাত সংঘর্ষে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মারা গেছেন দুই পুলিসকর্মীও। আগামী রবি ও সোমবার ফের বনধের ডাক দিয়েছে জামাত।

অগ্নিগর্ভ বাংলাদেশ, জামাতের তাণ্ডবের মাঝেই চলছে শাহবাগের অবস্থান

মৌলবাদীদের তাণ্ডবে এখনও উত্তপ্ত হয়ে বাংলাদেশ। নতুন করে হিংসায় আজ সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে। জামাত-এ-ইসলামির জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে আজ পাবনায় ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল জামাত। সকালে পাবনায় জাতীয় সড়কে জামাতের অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় গাছ ফেলে, টায়ারে আগুন ধরিয়ে অবরোধ শুরু হয়। এরপর ইটবৃষ্টি শুরু করে জামাত সমর্থকরা। পুলিস সূত্রে জানা গেছে, প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। জামাত সমর্থকরা বোমা ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিস। ঘটনায় দুজনের মৃত্যু হয়।