ফিক্সিং বিতর্কের ঝড়ের মাঝেই কলকাতায় ধোনি-সাক্ষী

একদিকে দলের মালিক, অন্যদিকে নিজের স্ত্রী। স্পট ফিক্সিং কাণ্ড মহেন্দ্র সিং ধোনিকেও কখন যেন অজান্তেই চাপের রাজ্যে নিয়ে গেছে। সেই চাপের রাজ্যে থেকেই আইপিএলের ফাইনাল খেলতে সস্ত্রীক কলকাতায় এসে পৌঁছলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। দল অসধারণ খেলে ফাইনালে উঠলেও স্পট ফিক্সিং কাণ্ড ধোনিকে খোঁচা দিচ্ছে। চেন্নাই সুপার কিংসের মালিক মায়াপন্ন গ্রেফতার হওয়ার মুখে। সাক্ষীর বিন্দু যোগ নিয়েও বেশ জলঘোলা হচ্ছে। তাই অজান্তেই ফিক্সিংয়ের কালো মেঘে ঢুকে পড়া ধোনিকে নিয়ে একটা অন্য ধরনের উত্‍সাহ চলছে।

পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

ধোনির রসায়ন, নাকি অন্য কিছু

আবার আইপিএলের প্লে অফে উঠল চেন্নাই সুপার কিংস। এ যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা আইপিএলেই অন্তত সেমিফাইনাল অবধি উঠেছে ধোনির দল। পরপর তিনবার ফাইনালও খেলার অন্যন রেকর্ড গড়েছে। আইপিএল বিশ্বে ধোনির দল একেবার দৈত্য বলা চলে। এত ধারাবাহিকতা স্বপ্নেও ভাবা যায় না। আর এখানেই উঠছে বিতর্ক।

ধোনিদের দায়িত্বে ফিরছেন কার্স্টেন!

বিশ্বকাপ জয়ী কোচকে ফেরাতে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড! এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে।

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ধোনির বিরুদ্ধে মামলা

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা করা হল মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। বেঙ্গালুরুর এক স্থানীয় আদালতে ধোনির বিরুদ্ধে এই মামলা করেন জয়কুমার হীরানাথ নামের এক সমাজকর্মী। সম্প্রতি এক বিজ্ঞাপনে ভগবান বিষ্ণুর ভূমিকায় অভিনয় করে জুতো হাত ধরে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল ধোনির বিরুদ্ধে।

গায়ক ধোনিই ব্যাটসম্যান ধোনি ধামাকার `সিক্রেট`

ক্যাপ্টেন কুলের ব্যাটিংয়ের সময় সুপারকুল থাকার রহস্য অবশেষে ফাঁস হল। বোলার যখন দৌড় শুরু করেন ধোনিও নাকি তখন গুনগুন করে গান গাইতে শুরু করেন। আর বোলার বল ছাড়ার ঠিক আগের মুহূর্তে তাঁর যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত হয় বলের উপর। 

আজ দ্বিমুখী বদলার ম্যাচে কলকাতার সামনে চেন্নাই

ঘরের মাঠে ধোনি ধামালের কাছে নাস্তানাবুদ হয়েছিল নাইট বাহিনী। আজ ফিরতি খেলায় সিংহের গুহায় ঢুকে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার কঠিন চ্যালেঞ্জ গম্ভীরদের সামনে। পরপর তিন ম্যাচ হারের পর আগের ম্যাচে কিংস XI ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে কিছুটা চনমনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চনমনে ভাব বিধ্বংসী চেন্নাইয়ের উড়ান থামাতে কতখানি সক্ষম হবে সেই নিয়ে নাইটদের অন্দরমহলেই সন্দেহ প্রবল। খাতায় কলমে আজকের লড়াইটা লিগ টেবিলে দু`নম্বরে থাকা চেন্নাই কিংসের সঙ্গে সাত নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলের নিরিখে এটা কিং খানের দলের বদলার ম্যাচও বটে। কিন্তু এর আড়ালে আর একটি অমোঘ সত্যিও যে লুকিয়ে আছে। এই মাঠেই আইপিএল-৫-এর ফাইনালে ধোনির চেন্নাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিটা দখল করেছিল গম্ভীরের কলকাতা। সেই ইতিহাস মনে হয় না চেন্নাই দলের স্মৃতি থেকে মুছে গেছে। তাই এবারের হিসাবনিকাশের অলক্ষ্যেই আর একটা বদলার কাউন্টডাউনও কিন্তু শুরু হয়ে গেছে। আর ২২ গজে প্রতিশোধের মামলায় মহেন্দ্র সিং ধোনি নামক ব্যক্তিটি যে কতখানি নির্মম সে বিষয়ে সম্যক জ্ঞান আছে নাইট দলের সবারই। তাই আশা করা যায় আজ আরও অনেক ক্রিকেটিয় অঙ্কের সঙ্গে এই ফ্যাক্টরটিও মাথায় নিয়ে খেলতে নামবেন কলকাতার সৈন্যরা।

ধোনি মানে কী?

প্রতিদিন কতই না নতুন শব্দ বন্ধন তৈরি হয় এই পৃথিবীতে। কোনও ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি বহু কারণের আঁতুড় ঘর থেকে জন্ম নেয় নতুন শব্দ বন্ধন। কেউ কেউ জন্ম নেয় চিরতরে টিকে থাকার জন্য। যার আড়ালে মুখ লুকায় আসল পরিচয়। কেউ বা হঠাৎ আলোয় এসে হারিয়ে যায়। এই ধরুন না যেমন আইপিএল সিক্সে। গেইলর অবিশ্বাস্য ১৭৫ ইনিংসের পর থেকেই গেইল আর শুধু একা উচ্চারিত হন না। এখন তাঁর নাম বদলে `গেইল ঝড়` হয়ে গেছে আমজনতার কাছে।

নজফগড়ে চেন্নাইয়ের জয়ের ধ্বনি আর হাসির রব

ঘরের মাঠে এবারেও হল না। ডেয়ারডেভিলসের আত্মবিশ্বাস পয়েন্ট তালিকার একেবারে তলানিতেই পড়ে রইল। দিল্লির ব্যাটিং বিপর্যয় এর বড় কারণ। এই ব্যাটিং লাইনআপ নিয়ে গতবার আইপিএলে ঝড় তুলেছিল। এই ঝড় তোলার পিছনে আর একজনের হাত ছিল। কেভিন পিটারসন। এবারে চোটের কারণে মাঠের বাইরে বসে একের পর এক হার দেখে চলেছেন।