বড়ন্তি

সদ্যপ্রেম। ভরপুর আবেগ। খুচরো ঝগড়া নিয়ে দিব্যি চলছে প্রেম-পিরিতি। কিন্তু কলকাতায় একান্ত সময় কাটানোর জায়গার বড়ই অভাব। তাই ভ্যালেন্টাইনস ডে-কে ভরসা করে বেরিয়ে পড়ুন বড়ন্তির উদ্দেশ্যে। নিজেদেরকে চিনে নিতে আর প্রেমের পালে হাওয়া লাগাতে বড়ন্তির নির্জনতা সাহায্য করবেই।

সুন্দরবন

প্রেমটা যদিও একেবারে নতুন নয়, তবুও দু`জনের চরম ব্যস্ততা জীবন থেকে ভালবাসার সময়টুকু নির্মম ভাবে কেড়ে নিয়েছে। হাতের কাছে যখন হঠাৎ পাওয়া ছুটিটাকে এবার আর বৃথা যেতে দেবেন না। সময়ের প্রতিটা মুহূর্তকে আরও গভীর করে তোলার জন্য সুন্দরবন হতেই পারে পারফেক্ট ডেসটিনেশন।

শঙ্করপুর

সামনেই হাতছানি দিচ্ছে প্রেম দিবস। অন্য দিকে শীত শেষে বসন্তও জাগ্রত দ্বারে। এবারের ১৪-এর ভ্যালেন্টাইনস এর পরের দিনেই রসেবসে অপেক্ষা করে আছে বাঙালির চিরপুরাতন ভালবাসার দিন সরস্বতী পুজো। সেদিনটা আবার শুক্রবার। অর্থাৎ তার পরের দুদিন সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১৪ তারিখের ছুটিটা যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলেই সামনে চারটে গোটা দিনের পুঁচকি ছুটি। ছোট্ট ছুটির কটাদিন বাহ্যিক ঘুণ ধরে যাওয়া প্রেমের পালে না হয় একটু হাওয়া লাগিয়েই এলেন। পুরনো প্রেমকে নতুন করে আবিষ্কার করতে অতল সমুদ্রের জুড়ি মেলা ভার।

তিন দিনের ছুটিতে রেকর্ড ভিড় দিঘায়

সোমবার খুশীর ইদ। তার আগে শনি, রবি মিলিয়ে লম্বা ছুটি। আর ছুটির স্বাদ পেলেই ভ্রমণবিলাসী বাঙালির মন ছুটে চলে দিঘা কিম্বা পুরীর সমুদ্র সৈকতে। এই ৩ দিনের ছুটিতে তাই রেকর্ড ভিড় দিঘায়। প্রায় আড়াই লক্ষ পর্যটক ভিড় করেছেন দিঘায়।

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

ভরা কোটালের টানে দিুঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সেইসঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র সংলগ্ন গার্ডওয়াল টপকে রাস্তায় জল ঢুকছে। আট থেকে দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রতটে। 

মত্স্যমন্ত্রীর সামনেই সরব দীঘার মত্স্যজীবীরা

দিঘার মোহনায় পলি তোলার কাজ বন্ধ করে দিয়েছে মত্‍স দফতর। আর তার জেরে মত্স্যজীবীদের রুটিরুজি হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

পথ দুর্ঘটনার বলি একই পরিবারের ৩ জন

দিঘা থেকে কলকাতায় ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ফাঁড়ির বিরিঞ্চি ব্রিজে দু্ঘটনাটি ঘটেছে। নিহতেরা কলকাতার বরাহনগর থানা এলাকার সিঁথির বাসিন্দা।

দিঘায় পর্যটকদের শ্লীলতাহানি, গ্রেফতার ৬

ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল দিঘায়। সমুদ্র সৈকতে এক পরিবারের ৩ জন মহিলাকে কয়েকজন যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ । ওই ৩ জন মহিলার স্বামী ও অন্যান্য আত্মীয়রা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিস। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ সমুদ্রে স্নান করতে নামে নদিয়ার শিমুরালির একটি পরিবার। অভিযোগ, দিঘায় বেড়াতে আসা অন্য আরেকটি দলের কয়েকজন যুবক নদিয়ার ওই পরিবারের তিনজন মহিলার শ্লীলতাহানি করে। বাধা দিতে গেলে তিনজন মহিলার স্বামী ও অন্যান্য আত্মীয়দের মারধর করা হয় বলেও অভিযোগ।

দীঘায় জালে দৈত্য!

দীঘার সমুদ্রে ধরা পড়ল একটি ৪০ কেজি ওজনের কেশর তেলিয়া ভোলা। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। সাধারণত গভীর সমুদ্রে এই ধরনের মাছ থাকে।