শীর্ষ আদালতের নির্দেশের বিতর্কিত ব্যাখ্যা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যায় অস্বস্তিতে রাজ্য সরকার। শুক্রবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। যদিও, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলেজ নির্বাচন নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কমিশন

কলেজ নির্বাচন পরিচালনার ভার কার হাতে থাকবে, তা নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কলেজ নির্বাচন পরিচালনা করতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। সেই মর্মেই আজ এই মামলা রুজু করা হয়েছে।

বুধবার থেকে শুরু সিঙ্গুর মামলার শুনানি

বুধবার হাইকোর্টে বিচারপতি পিনাকী ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে সিঙ্গুর মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর পর, কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে, তা নিয়ে টানাপোড়েন চলতেই থাকে।

হাইকোর্টে টাটাদের শুনানি আজ

সিঙ্গুর জমি মামলা নিয়ে টাটাদের আবেদনের ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টে। গতকাল বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন পেশ করেন টাটাদের আইনজীবী সমরাদিত্য পাল।

নতুন লড়াইয়ে টাটারা

সিঙ্গুর মামলা নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ডিভিশন বেঞ্চে আবেদন জানাবে টাটা মোটর্স। টাটাদের নতুন আবেদনে কী থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। মনে করা হচ্ছে, নতুন আবেদনে সিঙ্গুর আইনকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টির ওপর জোর দেবে টাটারা

নতুন লড়াইয়ে টাটারা

সিঙ্গুর মামলা নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ডিভিশন বেঞ্চে আবেদন জানাবে টাটা মোটর্স। টাটাদের নতুন আবেদনে কী থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। মনে করা হচ্ছে, নতুন আবেদনে সিঙ্গুর আইনকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টির ওপর জোর দেবে টাটারা।

গ্রেটার নয়ডায় কৃষকদের পক্ষে রায়

জমি অধিগ্রহণ মামলায় বড়সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে নয়ডা, গ্রেটার নয়ডা ও নয়ডা এক্সটেনশনের অন্তর্গত মোট তিনটি গ্রামে রাজ্য সরকারের সমস্ত জমি অধিগ্রহণ কর্মসূচিকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।