সিঙ্গুরে জমি ফেরাতে নতুন আইন, ঘোষণা পূর্ণেন্দুর

জমি ফেরত সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে বিধানসভায় নতুন আইন করবে সরকার। সিঙ্গুরের শহীদ দিবসের সভামঞ্চ থেকে আজ এই ঘোষণা করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের উদ্দেশে সভামঞ্চ থেকে তিনি বলেন, সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়ার আইন সুপ্রিম কোর্টে গ্রাহ্য না হলে জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় নতুন আইন করবে সরকার।

বিদ্রোহী শোভনদেব; নেমে আসতে পারে দলীয় শাস্তির খাঁড়া

ফের বিদ্রোহের সুর শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলেছে কিছু স্বার্থান্বেষী মানুষ। যাঁরা নতুন তৃণমূলে এসেছে তারা তৃণমূলকে গুছিয়ে নিতে চাইছে"। আজ কলকাতায় তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ এই তৃণমূল নেতা । তৃণমূল সূত্রে খবর, শোভনদেবের বক্তব্যে যথেষ্টই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মুখ খোলায় শাস্তির মুখে পড়তে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, তাঁকে বিধানসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে তৃণমূল। শোভনদেবের জায়গায় তাপস রায়কে মুখ্য সচেতক করা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে।

দোলা সেনের ক্ষমতা খর্ব করলেন মমতা

তৃণমূলের শ্রমিক সংগঠনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে এবার হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে। ক্ষমতা খর্ব করা হল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি দোলা সেনের। যেসব কারখানায় একাধিক গোষ্ঠী রয়েছে, তা ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সভার পাল্টা সভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

একইসময়ে দুটি সমাবেশ। দুটি সমাবেশেরই উদ্যোক্তা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। দুটি সমাবেশেই সমর্থকরা এসেছেন তৃণমূলের পতাকা হাতে। মঞ্চ সাজানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে। পুরসভার সামনে শুক্রবার সমাবেশ ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের।

ট্রাফিক অ্যাসিসট্যান্ট`কে চড় মেরে বিতর্কে দোলা সেন

কর্তব্যরত ট্রাফিক অ্যাসিসট্যান্টকে মারধরের ঘটনায় এখন রীতিমত বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন। আজ বিষয়টি নিয়ে বরানগর থানায় ট্রাফিক অ্যাসিসট্যান্টের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী।

ট্রাফিক অ্যাসিসট্যান্ট'কে চড় মেরে বিতর্কে দোলা সেন

কর্তব্যরত ট্রাফিক অ্যাসিসট্যান্টকে মারধরের ঘটনায় এখন রীতিমত বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন। আজ বিষয়টি নিয়ে বরানগর থানায় ট্রাফিক অ্যাসিসট্যান্টের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তী।

সাংবাদিক বৈঠকে পূর্ণেন্দু বসুকে কটাক্ষ শোভনদেবের

`ক্ষোভ প্রশমন`-এর জন্য গতকাল তাঁকে মহাকরণে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বরফ তাতে বিশেষ গলল না। আজ তাঁর সঙ্গে দলের `সম্পর্ক` নিয়ে মুখ খুললেন রাসবিহারী কেন্দ্রের প্রবীণ তৃণমূল বিধায়ক।