ফের ভূমিকম্পে কাঁপল দিল্লি সহ উত্তর ভারত

বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভূমিকম্প অনুভূত হল উত্তর ভারতে। পঞ্জাব, হিমাচল প্রদেশ, কাশ্মীর উপত্যকার পাশাপাশি রাজধানী দিল্লিতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।

চিনের ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত ১৯৫, আহত ১০,৫০০

চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আহতদের সংখ্যা প্রায় ১০,৫০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। রয়েছেন সেনাবাহিনীর জওয়ানারাও।

তীব্র ভূমিকম্পে চিনে মৃত ১১৩, আহত অন্ত্যত ৩০০০

তীব্র ভূকম্পনে কেঁপে উঠল চিন। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা দুই নাগাদ দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ইতিমধ্যেই ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩০০০-র বেশি মানুষ। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত,  ২০০৮-এ এই সিচুয়ান প্রদেশেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৯০,০০০ মানুষ।

মঙ্গলবারের পর বুধবারও ফের কাঁপল ইরান-পাকিস্তান

মঙ্গলবারের বিপর্যয়ের রেশ কাটার আগেই বুধবার ফের একাধিক ভূমিকম্পে কাঁপল ইরান ও পাকিস্তানের বিভিন্ন এলাকা। বিশ্বের অন্যান্য অংশ থেকেও এদিন ভূমিকম্পের খবর মিলেছে।

মৃদু ভূকম্পন কচ্ছে

ভূকম্পন অনুভূত হল গুজরাতের কচ্ছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৫।

পৃথিবীর কান ঘেঁষে চলে গেল গ্রহানু

পৃথিবীর কান ঘেঁষে চলে গেল গ্রহাণু ২০১২ ডিএ১৪। দেড়শো ফুট উচ্চতার এই মহাজাগতিক পাথরের টুকরোটি পৃথিবী থেকে `মাত্র` ১৭,০০০ মাইল দূর থেকে বেরিয়ে গেল। প্রসঙ্গত, এর আগে এই আয়তনের কোন গ্রহানু পৃথিবীর এত কাছে আসেনি।

কেঁপে উঠল কলকাতা, প্রভাব উত্তরবঙ্গেও

আজ রাত দশটা বাইশ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় কলকাতায়। মৌসম ভবনসূত্রে খবর, ভারত-মায়ানমার সীমান্তে ভূপৃষ্ঠের ১১৫ কিলোমিটার গভীরে কম্পনের উত্‍সস্থল। রিখটার স্কেলে মাত্রা ৫.৭।

সব জল্পনা উড়িয়ে বহাল তবিয়তে পৃথিবী

একুশ বারো দুহাজার বারো। সব জল্পনাকে মিথ্যে প্রমাণ করে অবসান হল উতকণ্ঠার প্রহর গোণার। কোনও মহাপ্রলয় নয়। কোনও ধ্বংসলীলাও নয়। পৃথিবী চলছে তার নিজস্ব গতিতেই। ভারতীয় সময় বিকেল ৪টে ৪১ মিনিটেধ্বংস হয়ে যাবে পৃথিবী। দীর্ঘদিন ধরে চর্চিত এই বিষয়ে আপাত ইতি পড়ল।

তীব্র ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা

তীব্র ভূমিকম্পের পর আবার সুনামি সতর্কতা জারি করা হল জাপানে। আজ জাপানের পুর্ব উপকূলে ৭.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়। কামিয়াশির ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার নিচে ভূকম্পের উৎসস্থল ছিল বলে মনে করছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।