জমি জটের নাগপাশে অবরুব্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প এখন বিশ বাও জলে। কলকাতা গতিময় হয়ে ওঠার যে স্বপ্ন দেখেছিলেন বাসিন্দারা, তাও বোধহয় ফিকে হতে চলেছে। এর জন্য রাজ্য সরকারের অসহযোগিতাকেই সরাসরি দায়ী করেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ রাজ্য সরকারের সহায়তা পেলেই দেশের মধ্যে রাজ্যেই প্রথম নদীর তলায়  টানেলের মধ্য দিয়ে ট্রেন যেত। উপকৃত হতেন পাঁচ লক্ষ মানুষ।

জমি জটে বিশবাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রো

জোকা-বিবাদিবাগের পর এবার জমিজটের গেরোয় চূড়ান্ত অনিশ্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথমটির ক্ষেত্রে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে রেল। দ্বিতীয়টির ক্ষেত্রে গোপনে মামলা প্রত্যাহার করে প্রকল্পে নিজেদের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। নেট ফল-কলকাতাকে গতিময় করে তোলার সম্ভাবনা ক্রমশঃ ক্ষীণ হয়ে আসছে।

বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প

শেয়ার হস্তান্তরে বিলম্বের কারণে কার্যত মুখ থুবড়ে পড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প। সেপ্টেম্বর- অক্টোবরের মধ্যে দুবার চিঠি দিয়েও রেলের কাছ থেকে কোনও উত্তর পায়নি রাজ্য সরকার। শুরু হয়নি হস্তান্তর প্রক্রিয়াও। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূল কংগ্রেস সরে আসায় আরও অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যত। প্রকল্পটি শেষ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন নতুন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। যদিও রাজ্য কেন তাদের হাতে থাকা শেয়ার হস্তান্তর করছে না তানিয়ে পাল্টা  প্রশ্ন তুলেছেন তিনি।    

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জমি অধিগ্রহণ প্রক্রিয়া খারিজ করল হাইকোর্ট

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাস্তবায়নে বড়সড় ধাক্কা। সময়মত পুনর্বাসন না দেওয়ায় জমি অধিগ্রহণের একটি নোটিসকেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।