জমি জটের নাগপাশে অবরুব্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প এখন বিশ বাও জলে। কলকাতা গতিময় হয়ে ওঠার যে স্বপ্ন দেখেছিলেন বাসিন্দারা,
তাও বোধহয় ফিকে হতে চলেছে। এর জন্য রাজ্য সরকারের অসহযোগিতাকেই সরাসরি দায়ী করেছেন রেল
প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ রাজ্য সরকারের সহায়তা পেলেই দেশের মধ্যে রাজ্যেই প্রথম
নদীর তলায় টানেলের মধ্য দিয়ে ট্রেন যেত। উপকৃত হতেন পাঁচ লক্ষ মানুষ।