চাঁদের বুকে নাসার উপগ্রহ

অভিযান শেষে চাঁদের ওপর আছড়ে পড়ল নাসার জোড়া উপগ্রহ। উপগ্রহ দুটি `ইবিবি` এবং `ফ্লো` নামে পরিচিত। উপগ্রহ দুটি আছড়ে পড়লে চাঁদের ভুস্তরে ক্ষতির আশঙ্কার কারণে এই গোটা বিষয়টিই নিয়ন্ত্রণ করেছে নাসা। তিরিশ সেকেন্ডের ব্যবধানে `ইবিবি` এবং `ফ্লো` চাঁদের উত্তর মেরুতে একটি পাহাড়ের ওপর আছড়ে পরে। অভিযান শেষের আগে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে ওই জোড়া উপগ্রহ। বিজ্ঞানীদের আশা এর থেকে চাঁদের উত্‍পত্তি সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে।

সৌন্দর্যায়নের অছিলায় জলাভূমি ভরাট, প্রতিবাদে উত্তাল পুরুলিয়া

সৌন্দর্যায়নের নামে পুরুলিয়ার সাহেববাঁধের একটা অংশ বুজিয়ে ফেলার অভিযোগ উঠল। জেলা প্রশাসনের তরফে এই অভিযোগ কার্যত স্বীকারও করে নেওয়া হয়েছে। একই সঙ্গে অবশ্য প্রশাসনের যুক্তি এটা সৌন্দর্যায়ন প্রকল্পেরই অঙ্গ। যদিও তা মানতে নারাজ পরিবেশপ্রেমীরা। এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।