শেষবেলায় হাওড়ার প্রচারে উজাড় করল সবপক্ষই
ভোট প্রচারের শেষ বেলায় হাওড়ার রাজপথে নিজেদের শক্তি যাচাই করে নিল সব দল। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে পদযাত্রা করলেন বিমান বসু , সূর্যকান্ত মিশ্র। সকাল থেকে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শাকিল আহমেদ, দীপা দাশমুন্সী, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে নিয়ে হাওড়ার শিবপুর থেকে বালি পর্যন্ত মিছিল করল কংগ্রেস।