যৌন নির্যাতনের শিকার, স্ত্রী হাতির রহস্যজনক মৃত্যু

ফের বাঁকুড়ার জঙ্গলে রহস্যজনক ভাবে মৃত্যু হল একটি পুর্ণ বয়স্ক স্ত্রী হাতির। বৃহস্পতিবার রাতে বেলিয়াতোড় রেঞ্জের নিত্যানন্দপুর গ্রামের পাশে গঙ্গাবাঁধ জঙ্গলে আট বছরের একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে গঠিত তিন সদস্যের কমিটি

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে কাজ শুরু করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের তিন সদস্যদের কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যবনপাল(বন্যপ্রাণ) এস বি মণ্ডল, বিশিষ্ট হস্তিবিশেষজ্ঞ চিকিত্‍‍‍সক সুকুমার, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর মিস্টার ন্যাগি।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে বৈঠক নিষ্ফলা

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলমন্ত্রক ও বন দফতরের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। গত কাল রাজাভাতখাওয়া বন দফতরের প্রেক্ষাগৃহে এ নিয়ে বৈঠক হয়। ছয়ই জানুয়ারি দুর্ঘটনার দিন ট্রেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন না বলেই দাবি করেছেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের চেয়ারম্যান বীরেন্দ্র সিং। তবে ট্রেনের গতি বেশি থাকার কথা মেনে নিয়েছেন তিনি।

জলের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছে ২ হাতি

মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হল ৩ টি হাতি। ডিভিসির ক্যানাল পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ২টি হাতি। বাঁকুড়ার ধনসিমলায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

সীমান্তের নিরাপত্তা নিয়ে বৈঠক ভারত-নেপালের

ভারত নেপাল সীমান্তপারের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেন দুদেশের প্রশাসনিক কর্তারা। বৈঠকে আলোচনা হয় বেশ কয়েকটি বিষয় নিয়ে। তারমধ্যেই উঠে আসে উদ্বেগজনকভাবে বেড়ে চলা হাতি মৃত্যুর বিষয়টি। সমস্যা সমাধানে  যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

সংঘর্ষে মৃত দাঁতাল

বক্সার জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক দাঁতালের দেহ। জঙ্গলের পোড়োবিট এলাকার ৫ নম্বর কম্পার্টমেন্টে টহল দেওয়ার সময়ে হাতিটির দেহ দেখতে পান বনকর্মীরা। দেহে আঘাতের চিহ্ন দেখে অনুমান, সম্ভবত আরেকটি দাঁতালের সঙ্গে সংঘর্ষেই মৃত্যু হয়েছে হাতিটির। হাতিটি শুক্রবার রাতেই মারা গিয়েছে বলে অনুমান করছেন বনকর্মীরা। দেহটিতে ইতিমধ্যেই পচন ধরেছে।

কাঁকসায় হাতির তাণ্ডব

দুর্গাপুরের কাঁকসা গ্রামে তাণ্ডব চালাল একটি দাঁতাল। রবিবার রাতে বীরভূম থেকে অজয় নদী পেরিয়ে গ্রামে ঢোকে ওই দাঁতালটি। বনদফতর ও পুলিসের লোকজন যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার ভোরে হাতিটিকে গ্রাম থেকে বের করতে সক্ষম হয়। সেটিকে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলের ঢুকিয়ে দেওয়া হয়েছে।

দাঁতালের হামলায় আহত ২

দাঁতালের হামলায় আহত হলেন দুই গ্রামবাসী। শনিবার ভোর রাতে বর্ধমানের গলসি ও বুদবুদ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই দাঁতাল বাঁকুড়ার জঙ্গল থেকে রামগোপালপুর হয়ে বর্ধমানে ঢোকে। 

দাঁতালের তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে

দাঁতাল হাতির তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার শ্রীরামপুরে। বুধবার রাতে এই এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল।