মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিনি কিশোরী

বারাসতের পর এবার মধ্যগ্রামেও ইভটিজিংয়ের ঘটনা। কয়েকজন মদ্যপ যুবকের অশালীন আচরণ ও কটূক্তির শিকার এক মহিলাসহ তিন কিশোরী। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলার স্বামী ও এক কিশোরীর মা।

ইভটিজিং-এর প্রতিবাদ করায় প্রহৃত বাবা

আবার ঘটল শ্লীলতাহানির ঘটনা। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে মার খেলেন দশম শ্রেণীর এক ছাত্রীর বাবা।

রাতের শহরে ইভটিজিং, খবরের জেরে গ্রেফতার অভিযুক্ত

রাতের শহর যে নিরাপদ নয়, তা প্রমাণ হল আরও একবার। সেইসঙ্গেই উঠল পুলিসির গাফিলতির অভিযোগ। শনিবার রাতে ই এম বাইপাসের কাছে গড়ফা থানা এলাকায় এক মহিলাকে ইভটিজিংয়ের অভিযোগ আনা হয়।

বিশরপাড়া কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি

বিশরপাড়া কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। সোমবার বিকেলে সিআইডির একটি দল এয়ারপোর্ট থানায় গিয়ে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে। নিহত অসীম দামের বাড়িতেও যায় ৪ জনের সিআইডি দলটি। সেই সঙ্গে ঘটনায় ধৃত ৪ জনকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।

বিশরপাড়া কাণ্ডে নিহতের পরিবারকে হুমকির অভিযোগ

বিশরপাড়া কাণ্ডে নিহত পুলিস কনস্টেবলের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। খুনের ঘটনায় থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল তা তুলে নেওয়ার জন্য হুমকি ফোন আসছে বলে অভিযোগ। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিহত পুলিস কনস্টেবলের পরিবারের তরফে।