দলে 'অবহেলিত' সিধু লড়বেন না নির্বাচনে, জানালেন স্ত্রী

অমৃতসরের বিজেপি এমপি তথা প্রাক্তন ক্রিকেটার নভজত সিং সিধু আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচনে আর প্রতিদদ্বন্দ্বিতা করবেন না। হয়ত সরে দাঁড়াবেন রাজনীতি থেকেও। বুধবার তাঁর স্ত্রী ও বিজেপির মুখ্য সংসদীয় সম্পাদক নভজত কৌর সিধু এ কথা জানিয়েছেন। তিনি জানান দলের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিধুকে কোণঠাসা করার অভিসন্ধি চলছে। তাই সিধু নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নভজত কৌরের এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পাঞ্জাবের রাজ্য বিজেপি নেতৃত্ব।

চিনি কম হ্যায় চিনি কম হ্যায়...

জীবন থেকে মিষ্টি চলে গেলে আর থাকে কী? খোলা বাজারে চিনি বিক্রির ওপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে। এক বিবৃতিতে তিনি লেখেন,

ফেসবুকের বাজার কি পড়ছে?

সম্প্রতি, ভার্জের এক সমীক্ষা বলছে, `হোয়াটস কুল` এবং হোয়াট নেক্সট`এর ব্যারোমিটারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টাম্বলর বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপস পিছনে ফেলে দিয়েছে ফেসবুককে। রিপোর্ট আরও জানাচ্ছে, এক সময় যে আত্মপ্রকাশের ঢক্কানিনাদ তোলপাড় করে দিত আজ সেই স্টেটাস আপডেট খানিকটা বোরিং ঠেকছে ১৩ থেকে ২৫-এর প্রজন্মকে।

৬ সপ্তাহে কার্টুনকাণ্ডের রিপোর্ট দেবে রাজ্যসরকার

ই মেলে মুখ্যমন্ত্রীর কার্টুন ফরওয়ার্ড করার অপরাধে গ্রেফতার করা হয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে। ওই ঘটনায় রাজ্য সরকারের কাছে দুটি সুপারিশ পাঠায় রাজ্য মানবাধিকার কমিশন। সুপারিশে বলা হয়, ওই দু`জনকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং দোষী দুই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি জামাতের

হরতাল ও বিক্ষোভ আন্দোলন ব্যর্থ হওয়ায় বাংলাদেশে এবার হুমকির রাস্তায় নামল জামাত-এ-ইসলামি। শাহবাগে চলমান আন্দোলনের উদ্যোক্তাদের হত্যার হুমকি দেওয়া হল ফেসবুকে। জামাতের ছাত্রী সংগঠনের নামে খোলা ফেসবুকে ১৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ১৬জনকে শিক্ষা দিতে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে।

ফেসবুকে হ্যাকার হানা

হ্যাকারদের নিশানায় স্যোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। তবে এখনও কোনও তথ্য চুরি যায়নি বলেই জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে সম্প্রতি এক অত্যাধুনিক হ্যাকিং এর চেষ্টা ধরা পড়েছে ফেসবুকের সিকিউরিটি সিসটেমে। সংস্থার কয়েকজন কর্মচারী একটি মোবাইল নির্মাণকারী সংস্থার সাইটে যাওয়ার সময়েই ফেসবুক হ্যাকারদের খপ্পরে পড়ে।

তুমি ঠোঁটে নিও খড় কুটো...

ভালবাসা মানে কী জেন ওয়াইয়ের কাছে শুধুই আর্চিস গ্যালারি? এই প্রজন্ম প্রেমের মানে বোঝে না, গুরুত্ব দেয় না সম্পর্কের গভীরতায়, এই সব সমালোচনাতো কান পাতলেই মুখিয়ে থাকে নতুনদের জন্য। আমাদের অভিজ্ঞতা কিন্তু অন্য বার্তা দিচ্ছে। একাল হোক বা সেকাল প্রেমের ম্যাজিক কিন্তু আজও একই রকম, চিরন্তন। হ্যাঁ, এখন হয়ত চ্যাট ফ্রেন্ড, ব্লাইন্ড ডেট,আর্চিস, সিসিডি, মাল্টিপ্লেক্স-এর মত কিছু শব্দ যোগ হয়েছে প্রেমিক-প্রেমিকাদের ডিকসেনারিতে। তাতে ক্ষতি কী? ওনলাইন প্রেমের সঙ্গেই কিন্তু আজও একই ভাবে প্রাসঙ্গিক অভিমানী চোখের ভালবাসার বন্যা। দূরভাষ নিশ্চুপে অনুভূতির হাসি শোনার জন্য এই প্রজন্মের কানও একই ভাবে অপেক্ষা করে থাকে। আমাদের ছোট্ট অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু নিয়ে এলাম আপনাদের জন্য। হয়ত এদের মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনাকেও, আপনাদের সম্পর্ককেও।

৯ বছরে ফেসবুক

নয় নয় করে ৯-র পা দিল ফেসবুক। আর ৯ বছরেই সদস্য সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী। ২০০৪-এর ৪ ফেব্রুয়ারি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাড ছাত্র মার্ক জ্যুকরবার্গ আর তাঁর রুমমেট ক`জন মিলে খেলার ছলে সোশ্যাল মিডিয়াটির জন্ম দেন। প্রথমে কলেজ নেটওয়ার্কে সোমাবদ্ধ থাকলেও ক্রমেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।

ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্টুন বিতর্ক, থানায় অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

কার্টুনকাণ্ডে অম্বিকেশ মহাপাত্র কিংবা মুম্বইয়ের দুই তরুনীকে গ্রেফতারের ঘটনার রেশ এখনও কাটেনি। ফের ফেসবুকে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কার্টুন দেওয়ায় বিধাননগর সরকারি কলেজের এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। ওই কার্টুনে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুত্‍সা ছড়ানোর অপচেষ্টা হয়েছে বলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্রপরিষদের নেতা শুভক্ষণ দত্ত।