চিটফান্ড সংস্থার তালিকা তৈরি করছে অর্থ দফতর
চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে শিগগিরি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। এব্যাপারে প্রয়োজনীয় তালিকা তৈরি করছে অর্থ দফতর। তৈরি হচ্ছে বিভিন্ন জেলায় চিটফান্ড সংস্থার তালিকা। তারা কী শর্তে গ্রাহকদের ঋণ দিচ্ছে, আদৌ গ্রাহক টাকা ফেরত পাচ্ছেন কি না, এবিষয়ে পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দফতরের এম ব্রাঞ্চকে।