ইতালিও নাবিক কাণ্ড: এনআইএই-র হাতেই তদন্ত ভার শীর্ষ আদালতের

ইতালির তীব্র আপত্তি সত্ত্বেও আজ দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা কাণ্ডে অভিযুক্ত সেদেশের দুই নাবিকের বিরুদ্ধে তদন্তের ভার ন্যাশনল ইনভেসটিগেটিং এজেন্সির (এনআইএ) উপর বজায় রাখল সুপ্রিম কোর্ট।

ইতালীয় নাবিক কাণ্ডে সুর চড়ালেন সোনিয়া

ইতালীয় নাবিক কাণ্ডে এবার সরব হলেন ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী। জানিয়ে দিলেন অভিযুক্ত দুই ইতালীয় নাবিককে ভারতে ফিরিয়ে না দিলে ভারত কোনও কঠিন পদক্ষেপ নেবে না এটা ধরে নেওয়া ভুল। দুই দেশের মধ্যে ক্রমশ জটিল হতে থাকা সম্পর্কের মধ্যে এই মন্তব্য অতন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

ভারতে থাকা ইতালীয়দের সতর্কবার্তা দিল ইতালি সরকার

দু`দেশের কুটনৈতিক সম্পর্ককে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে ভারতে অবস্থিত ইতালির নাগরিকদের `সজাগ ও সতর্ক` থাকার নির্দেশ দিয়েছে ইতালির সরকার। ইতালি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, "দুই নাবিককে ফেরত পাঠানো নিয়ে ভারতে, বিশেষ করে কেরালায়, কোনও বিক্ষোভ প্রদর্শন হলে, তার থেকে ইতালীয়দের দূরে থাকাই বাঞ্ছনীয়।"

৩৪ মৎস্যজীবীকে ছাড়ল শ্রীলঙ্কা

গত বুধবার থেকে শ্রীলঙ্কার নৈবাহিনীর হাতে আটক থাকা ৫৩ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে ৩৪ জনকে ছেড়ে দেওয়া হল আজ। ডেলফটে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ওই মৎস্যজীবীদের। এখন তাঁদেরকে জাফনায় রাখা হয়েছে বলে সে দেশের প্রশাসন জানিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, "ভারতীয় হাই কমিশন কলম্বোর সঙ্গে যোগাযোগ করে ৩৪ জন মৎস্যজীবীকে ছাড়িয়েছে।" বাকিদের মুক্ত করার প্রক্রিয়াও ভারত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

ফের সমন ইতালিয় রাষ্ট্রদূতকে

ফের সমন করা হল ভারতে ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনিকে। আজ সন্ধে সাতটা নাগাদ টানা ৪০ মিনিট ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

হোল গ্রিলড ফিশ

জিভকে একা রেখে মজা করা যায় কি? সান্তাক্লজ নাকি এমনই প্রশ্ন করে সবাইকে। প্রশ্নটার উত্তর কে কীভাবে দেয় তার ওপরেই নির্ভর করে সান্তার গিফট। এমন একটা ধারণা আছে লাতিন আমেরিকায়। আমাদের ধারনা ভোজন রসিকের সুনাম অথবা বদনাম থাকা বাঙালিকে এই প্রশ্নটা করা হলে একটাই উত্তর আসবে। না, না, না। এরপর যদি প্রশ্ন করা হয় জিভকে সবচেয়ে মজা দেওয়া যায় কোন খাবারে! তাহলে সিংহভাগের গলাতে বেরোবে মাছের নাম। আর মাছের লেটেস্ট বেস্ট ট্রিটমেন্ট হয় যেটায় সেই হোল গ্রিলড ফিশ ঘরে তৈরির রেসিপি থাকছে এই প্রতিবেদনে।

ভাইয়ের মঙ্গল কামনায় রাজ্য জুড়ে পালিত ভাইফোঁটা

আজ ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন মধুর সম্পর্ক উদ্বযাপনের ভালবাসার উৎসব। বছরের বাকি দিন গুলোর খুনসুটি, ঝগড়া, অকারণ হিসাবনিকাস আজ কুঠুরিতে তালা বন্দী। শহর,শহরতলীর সীমানা ছাড়িয়ে গ্রাম-গঞ্জ- গোটা রাজ্যেই ভ্রাতৃদ্বীতিয়ায় ব্যস্ত সবাই। বাঙালির সব থেকে লম্বা উৎসব মরসুমের আজ শেষ দিন। আরও একবার সেই রুটিনে বাঁধা অনুজ্জ্বল যান্ত্রিক জীবনে ফিরে যাওয়ার আগে উৎসবের আনন্দেকে চেটেপুটে উপভোগ করতে ভীষণ ব্যস্ত সবাই।

মাছরাঙার প্রতিশ্রুতিভঙ্গ, দেওয়ালিতেও আঁধারে কর্মীরা

দেওয়ালিটা আঁধারেই কাটল মাছরাঙার কর্মীদের। আশ্বাস সত্ত্বেও বঞ্চনার স্বীকার হলেন কিংফিশারের কর্মীরা। এই দীপাবলিতেই বিমানকর্মীদের মে মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, মুখ ফিরিয়েছে কিংফিশার কর্তৃপক্ষ। টানা ২৬ দিন কর্মবিরতির পর গতমাসে সংস্থার আশ্বাসে কাজে যোগ দেন প্রায় তিন হাজার বিমান কর্মী। মার্চ মাসের বেতন সেই সময়ই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অচলাবস্থা কাটিয়ে মাছরাঙা ফের আকাশে উড়বে

কিংফিশার এয়ারলাইন্সের অচলাবস্থা কাটল। ২৫ দিনের মাথায় উঠল ধর্মঘট। কর্তৃপক্ষ চার মাসের বেতন দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। ডিসেম্বরের মধ্যেই এই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত দশমাস ধরে একের পর এক উড়ান বাতিল এবং কর্মীদের বেতন দিতে পারছিল না বিমান পরিবহণ সংস্থাটি।