চাঁদের বুকে নাসার উপগ্রহ

অভিযান শেষে চাঁদের ওপর আছড়ে পড়ল নাসার জোড়া উপগ্রহ। উপগ্রহ দুটি `ইবিবি` এবং `ফ্লো` নামে পরিচিত। উপগ্রহ দুটি আছড়ে পড়লে চাঁদের ভুস্তরে ক্ষতির আশঙ্কার কারণে এই গোটা বিষয়টিই নিয়ন্ত্রণ করেছে নাসা। তিরিশ সেকেন্ডের ব্যবধানে `ইবিবি` এবং `ফ্লো` চাঁদের উত্তর মেরুতে একটি পাহাড়ের ওপর আছড়ে পরে। অভিযান শেষের আগে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে ওই জোড়া উপগ্রহ। বিজ্ঞানীদের আশা এর থেকে চাঁদের উত্‍পত্তি সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে।

অপ্রতুল কলবৈশাখী, ব্যাপক প্রভাব ফুলের দামে

মার্চে যতগুলো হওয়ার কথা ছিল সেই অনুযায়ী পর্যাপ্ত কালবৈশাখীর দেখা মেলেনি। এরপর বৈশাখেও বিমুখ বৈশাখী ঝড়। এদিকে চৈত্র পেরিয়ে নতুন বছর ঘুরতেই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। ফলে, ফুলের চাহিদা এখন তুঙ্গে।

রাজ্যে বাড়ছে মরসুমি ফুলের চাহিদা

বড়দিন থেকে বর্ষবরণ, বছরের শেষ সপ্তাহটায় ফুলের চাহিদা থাকে তুঙ্গে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের বিকল্প নেই। কিন্তু সেই ফুলের জোগান দিতেই এখন হিমসিম অবস্থা আলিপুরদুয়ারের ফুলচাষিদের।