চ্যাম্পিয়ন ম্যান ইউ, ওল্ড ট্র্যাফোর্ডে ২০তম ট্রফি

চার ম্যাচ বাকি থাকলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গতবার গোলপার্থক্যে চিরপ্রতিন্দন্দ্বী ম্যান সিটির কাছে লিগ খেতাব হারাতে হয়েছিল রুনিদের। এবার অবশ্য সহজেই বিশতম ইপিএল খেতাব জিতে নিল অ্যালেক্স ফার্গুসনের দল। রবিবার ম্যান সিটি হেরে যাওয়ায়,সোমবার রাতে ঘরের মাঠে লিগ পকেটে পুরে ফেলার সুবর্ন সুযোগ ছিল ভ্যান পার্সিদের সামনে। ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলাকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইপিএল খেতাব নিশ্চিত করেন রেড ডেভিল-রা।

গড়াপেটার কালি মাখল বিশ্ব ফুটবল

বিশ্বফুটবলের সবচেয়ে বড় কলঙ্ক। বিশ্বের জনপ্রিয়তম খেলার সবচেয়ে বড় কেলেঙ্কারি। ইউরোপিয়ান পুলিস বা ইউরোপোল দাবি করেছে, সাম্প্রতীক অতীতে বিশ্বজুড়ে ৩৮০টি ম্যাচে গড়াপেটা হয়েছে। আর এই ৩৮০টি ম্যাচ গড়াপেটায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন ৪২৫ জন ফুটবলার, কর্মকর্তা।

প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে জাতীয় দলে আরাতা

ভারতীয় দলের কোচ হওয়ার পর উইম কোভারম্যান্স জানিয়েছিলেন,নাম নয়,গুরুত্ব পাবে পারফরম্যান্সই। প্যালেস্তাইনের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ২৩ জনের দল নির্বাচন দেখলেই বোঝা যায় কোভারম্যান্স গুরুত্ব দিয়েছেন ফুটবলারদের পারফরম্যান্সকেই। চমকপ্রদভাবে দলে প্রবেশ করেছেন পুণে এফসির ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ইজুমি আরাতা। সম্প্রতি ভারতের নাগরিকত্ব নেওয়া ইজুমি দুরন্ত ছন্দে রয়েছেন। ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি এখন নীলকণ্ঠ নামে পরিচিত।

সচিন যখন অন্য খেলায়

কত কিছুই তো আমার ধরে নিই। এই যেমন অঙ্কের কিছুটা জ্ঞান হওয়ার পরই শেখানো হয় এটা =x, অমুকটা=Y। তারপর সূত্র হিসাবে শেখানো হয় (a+b)2= a2+2ab+b2...কিন্তু এগুলো কী! জিজ্ঞাসা করলেই গোলগোল চেখে উত্তর আসত," এসব ধরে নিতে হয়"। শিলাজিত্‍-এর সেই `x= প্রেম ধরে নিয়ে কষতাম` বিখ্যাত গানটাও তো সেই ধরেই নিয়েই হিট হল। তাই আমারও সচিন তেন্ডুলকরকে ক্রিকেটের বাইশ গজের বাইরের জগতে নিয়ে গেলাম (সেটাও অবশ্য ধরে নিলাম)। যেখানে সচিনের প্রতিপক্ষ বা সতীর্থ সৌরভ-ম্যাকগ্রা- আখতাররা নন। মেসি, শ্যুমাখার, সাম্প্রাস-ফেডেরাররা ।

ফুলেকো, ২০১৪ বিশ্বকাপ ম্যাসকট

বেশ কিছুদিন নামহীন থাকার পর অবশেষে নাম পেল নীল হলুদ বিখ্যাত সেই আর্মাডিলো। দুহাজার চোদ্দর ফুটবল বিশ্বকাপের ম্যাসকট আর্মাডিলোর নামকরণ করা হল ফুলেকো। ব্রাজিলে ইন্টারনেটে ভোটাভুটির মাধ্যমে এই নাম নির্বাচিত হয়েছে।

বোরিসিচই লাল হলুদে চতুর্থ বিদেশি

বোরিসিচই হলেন ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি। কোচের থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইস্টবেঙ্গল কর্তারা বোরিসিচকেই চতুর্থ বিদেশি হিসেবে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। বোরিসিচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কোচ মরগ্যানকেই। মাত্র তিনদিনের ট্রায়ালে বোরিসিচকে দেখে তাঁর সিদ্ধান্তের কথা কর্তাদের জানান কোচ। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন অসি স্ট্রাইকার। তারপর ম্যাচের মধ্যে না থাকায় ম্যাচ ফিট ছিলেন না বোরিসিচ। অনুশীলনে তা ধরাও পড়েও।

ইব্রাহিমোভিচের বিস্ময় গোলে হতবাক দুনিয়া

অবিশ্বাস্য! এছাড়া বোধহয় আর কোনও শব্দ দিয়েই ব্যাখা করা যায়ে না বৃহস্পতিবারের সুইডেন অধিনায়ক ইব্রাহিমোভিচের বিস্ময় গোলকে। গতকাল একটি প্রদর্শনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর করা গোলকে ঘিরে এখনও বিস্ময়ে হতবাক গোটা বিশ্ব। গোল পোস্টের ৩০ গজ দূর থেকে ৬ ফুট ৫ ইঞ্চির এই দীর্ঘাঙ্গর অনন্য সাধারণ বাইসাইকেল কিক যখন বিপক্ষের ইংল্যন্ড রক্ষণকে বোকা বানিয়ে তাদের তিন কাঠির মধ্যে প্রবেশ করছে তখন কিছুক্ষণের জন্য বোধহয় থেমে গিয়েছিল সময়ও।

ইয়েমেনের বিরুদ্ধে জাতীয় দল ঘোষণা ভারত কোচের

ইয়েমেনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় কোচ উইম কোয়েভারম্যানস। কুড়ি সদস্যের দলে অবশ্য কোনও চমক নেই। ইস্টবেঙ্গলের ৫ ফুটবলার রয়েছেন ভারতীয় দলে। অন্যদিকে মোহনবাগানের ৩ ফুটবলার জায়গা পেয়েছেন জাতীয় দলে।

পেলের দেশের রোনাল্ডোর ভোট মেসিকে

মেসি ম্যাজিকে মজেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো। ফিফার তিনবারের সেরা ফুটবলার রোনাল্ডো পরিষ্কার জানিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলের ব্যালোন ডি`ওরের জন্য তাঁর ভোটটা কিন্তু আর্জেন্টেনিয় মহাতারকার দিকেই যাবে।