কালনা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার এক

কালনায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ হেমব্রম। আজ সকালে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিস। গতকাল বর্ধমানের কালনার বাধাগাছি গ্রামে মাঠে কাজ করার সময় বন্দুক দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কালনা থানার অভিযোগ দায়েরের পর সঞ্জয় মুর্মু নামে একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে আজ কালনা মহকুমা আদালতে তোলা হবে। এখনও অধরা অন্য এক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

ধর্ষণের জন্য মহিলারাই দায়ী: কংগ্রেস নেতার নিদান

"যব তক কোই মহিলা তেড়ি নজর সে হাসেগি নেহি, তব তক কোই আদমি উসে ছেড়েগা নেহি" (যতক্ষণ না কোনও মহিলা ইঙ্গিত করেন ততক্ষণ কোনও পুরুষ তাঁকে বিরক্ত করেন না।)" মোদ্দা কথা নিগ্রহ এবং ধর্ষণের জন্য মহিলারাই দায়ী। এমনটাই মত মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যদেব কাটরের। মঙ্গলবার ভিন্দের একটি সভায় এই মন্তব্য করেন তিনি। আগামী নভেম্বরে নির্বাচনের প্রচার সভায় রাজ্য কংগ্রেসের সভাপতি কান্তিলাল ভুরিয়া এবং বিরোধী দলনেতা অজয় সিং-এর উপস্থিতিতেই এমন মন্তব্য করেন কাটরে।

মধ্যপ্রদেশে ফের ধর্ষণের শিকার নাবালিকা

মধ্যপ্রদেরশের সিওনিতে পৈশাচিক যৌননির্যাতনের শিকার চারবছরের শিশু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধরা পড়েনি মূল অভিযুক্ত ফিরোজ খান। এরমধ্যেই সেই সিওনিতেই চারদিনের মধ্যে নিজের কাকার পৈশাচিক লালসার শিকার হল সাত বছরের এক বালিকা। ওই বালিকাকে ধর্ষণ করে হত্যা করল অভিযুক্ত ব্যক্তি।

প্রয়াত বিচারপতি জগদীশ শরণ ভার্মা

চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা। সোমবার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। চলন্ত বাসে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশের নারী নিরাপত্তা, যৌন নির্যাতন ও এই প্রসঙ্গে কঠোরতর আইন প্রণয়ন নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছিল তাঁর নেতৃত্বে ছিলেন জাস্টিস ভার্মা।

মধ্যপ্রদেশের ধর্ষিত শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক

বিকৃতকাম ধর্ষকের পৈশাচিক অত্যাচারের শিকার মধ্যপ্রদেশের চার বছরের শিশু কন্যার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত রাতেই শিশুটিকে মধ্যপ্রদেশে তার গ্রাম থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে নাগপুরে নিয়ে আসা হয়।

অভিযুক্ত পলাতক, কড়া নিন্দায় প্রধানমন্ত্রী

দিল্লিতে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন খবরটি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়াত পরেই টুইটারে তিনি প্রতিক্রিয়া জানান।

দিল্লিতে গণধর্ষণের শিকার নাবালিকা, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

দিল্লিতে গণধর্ষণের শিকার নাবালিকা, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা পূর্ব দিল্লির অশোক নগরে বুধবার সকালে দশম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুল যাওয়ার পথে কিডন্যাপ করে তিনজন। অভিযোগ এরপর ওই তিনজন একটি গাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে তিনজনই ওই নাবালিকার প্রতিবেশী বলে জানা গেছে। তাদের মধ্যে একজন আবার মেয়েটির তুতো সম্পর্কীয় ভাই।

কালিম্পঙে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন বৌদ্ধ লামা

কালিম্পঙে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিন বৌদ্ধ লামা ও তাদের গাড়ির চালককে এগারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রাত আটটা নাগাদ ভাইয়ের সঙ্গে ওষুধ কিনে বাড়ি ফিরছিল চোদ্দ বছরের ওই কিশোরী। অভিযোগ, সেসময় ওই চারজন নানা অছিলায় ভাইকে বাড়ি পাঠিয়ে পানীয় খাইয়ে কিশোরীকে বেহুঁশ করে ফেলে।

দিল্লি গণধর্ষণ কাণ্ড সরকারের ভাবতে বাধ্য করেছে, জানালেন প্রধানমন্ত্রী

বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে দিল্লির বিজ্ঞানভবনে মুখ্যমন্ত্রী ও বিচারপতিদের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি আলতামাস কবির। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানালেন মানবধিকার রক্ষার দায়িত্ব রাজ্যের। তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন ``বর্তমান সময় নতুন ভাবে বিচার ব্যবস্থা গঠনের দাবি করছে। এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনও ভাবেই ন্যায় বিচার যেন অবহেলিত না হয়।`` তবে এর সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন সারা দেশ জুড়েই মামলার পাহাড় জমে রয়েছে। কিন্তু সেই তুলনায় বিচারপতিদের সংখ্যা নগণ্য, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন বেশি সংখ্যক বিচারপতি নিয়োগ।