এভারেস্টে এই প্রথম পা বাংলার মেয়ের, ইতিহাস হাওড়ার ছন্দার

প্রথম বাঙালি মহিলা হিসাবে এভারেস্ট জয় করলেন হাওড়ার ছন্দা গায়েন। শনিবার সকাল ছটা দশ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন তিনি। দোলের দিন দুই বন্ধুর সঙ্গে এভারেস্ট অভিযানে বেরিয়েছিলেন ছন্দা। কাঠমান্ডু হয়ে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন ছন্দা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে পেরে রোমাঞ্চিত ছন্দা। সকালে হাওড়ায় মা-কে ফোন করে এভারেস্ট জয় করার কথা জানান বাঙালি এই মহিলা।

কুলতলির ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা

দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সিপিআইএম নেতা ইছা গায়েন খুনের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। ঘটনার পর দুদিন কেটে গেলেও কেউই গ্রেফতার হয়নি। এখনও পর্যন্ত ১৬ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার সিপিআইএমের জেলা অফিসে নিহত ইছা গায়েনের মরদেহে শ্রদ্ধা জানান দলের কর্মী-সমর্থকেরা।

কুলতলিতে ১২ ঘণ্টার বন‍্‌ধ, ১৬ জনের নামে এইআইআর দায়ের

দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সিপিআইএম নেতাকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের নামে এফআইআর দায়ের করা হল। এদিকে খুনের প্রতিবাদে রবিবার কুলতলি থানা এলাকায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকেই বন্ধ দোকানপাট। যানবাহন চলাচলেও বনধের প্রভাব পড়েছে।

সোনারপুরে নিগৃহীতার পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক

সোনারপুরে মহিলা নিগ্রহের ঘটনায় এবার ধৃত কর্মীদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে পুলিসের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। একইসঙ্গে, নির্যাতিতা মহিলার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করলেন অভিযুক্ত কাউন্সিলর।  

অধ্যক্ষের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি প্রদীপ তা-র স্ত্রীর

প্রাক্তন সিপিআইএম বিধায়ক প্রদীপ তা-র মৃত্যু ঘিরে ফের উঠে এল বিতর্ক। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকেই চিঠি পাঠালেন প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখা তা। অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। কোনও সংঘর্ষে মৃত্যু ঘটেনি।

বর্ধমানে ২ সিপিআইএম নেতা খুনে গ্রেফতার আরও ৫

বর্ধমানে ২ সিপিআইএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল আরও ৫ জনকে। ধৃতদের নাম তাপস সামন্ত, উদয় মণ্ডল,বাবু সেন,নারায়ন সামন্ত, রানা মুখার্জি। বর্ধমানের মির্জাপুর থেকে সোমবার ভোরে সিআইডি ৫ জনকে গ্রেফতার করে।

বর্ধমান কাণ্ডে গ্রেফতার আরও ২

বর্ধমানে দুই সিপিআইএম নেতার হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল আরও ২ জনকে। ধৃত ২ ব্যক্তির নাম মন্টু ঘোষ এবং নবকুমার রায়। রবিবার সিআইডি ডিআইজি অপারেশনস কে জয়রামন এলাকায় তল্লাসি অভিযান চালিয়ে গ্রেফতার করে এই দুজনকে। ধৃত দুজনই বর্ধমানের মির্জাপুর গ্রামের বাসিন্দা।

প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

বর্ধমানের প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বর্ধমান জেলা আদালত। ধৃতদের বিরুদ্ধে তদন্তে নেমে মঙ্গলবারই নয়া সূত্র পেয়েছে সিআইডি। জিজ্ঞাসাবাদের পর ঘটনায় ধৃত ৪ জনের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে। এরপরই বুধবার তাদের আদালতে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে ধৃতদের আজ ফের আদালতে পেশ

বর্ধমানের প্রদীপ তা, কমল গায়েন হত্যাকাণ্ডে ধৃতদের ফের আদালতে তোলা হবে বুধবার। ধৃতদের বিরুদ্ধে তদন্তে নেমে মঙ্গলবারই নয়া সূত্র পেয়েছে সিআইডি। জিজ্ঞাসাবাদের পর ঘটনায় ধৃত ৪ জনের সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে।