মিরিকের সংঘর্ষে গ্রেফতার ৩২, ওসি অপসারণের দাবিতে অনড় মোর্চা

মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২৪ জন মোর্চা সমর্থক। বাকি আট জন জিএনএলএফ সমর্খক।

যাত্রা শুরু জিটিএ-র

সাড়ে চার বছর পর ফের পাহাড়ের উন্নয়নের দায়িত্ব ন্যস্ত হল নির্বাচিত কর্তৃপক্ষের কাঁধে। দার্জিলিংয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিমল গুরুং-সহ জিটিএ-র এগজিকিউটিভ ও নির্বাচিত ৪৫ জন সদস্য শপথ নিলেন শনিবার। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন।

মোর্চার জয়কে প্রহসন বললেন অশোক ভট্টাচার্য

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রশন(জিটিএ)-র নির্বাচনে ৪৫টি আসনের সবক`টিতেই জয়ী হল গোর্খা জনমুক্তি মোর্চা। আগেই ২৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিমল গুরুংয়ের দল। ফলে ক্ষমতা দখল নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার বাকি ১৭টি আসনের ভোট গণনা হয়। প্রত্যেকটি আসনেই জয়ী হয়েছেন মোর্চা প্রার্থীরা।

মোর্চার সঙ্গে সংঘর্ষ, পাহাড়ে ফের উড়ল জিএনএলএফ-এর পতাকা

জিএনএলএফের তেত্রিশতম প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল পাহাড়ের বিভিন্ন এলাকায়। পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন মোট ৫ জন জিএনএলএফ কর্মী। দলীয় নেতৃত্বের অভিযোগ, জিএনএলএফের কর্মসূচী বানচাল করতেই জনমুক্তি মোর্চা সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। তবে কার্শিয়াং মহকুমার অন্তর্গত গাড়িধোড়া এবং মিরিকে এই দুটি সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই সমস্ত দায় অস্বীকার করেছে মোর্চা নেতৃত্ব।

পাহাড়ের পুরভোটে নেই জিএনএলএফ

পাহাড়ে পুরভোট বয়কটের সিদ্ধান্ত নিল জিএনএলএফ। আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে না বলেই এই বয়কটের সিদ্ধান্ত। আগামী এগারোই ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ং এবং মিরিকের চুরাশিটি আসনে নির্বাচন হবে।