মালগাড়ির ধাক্কায় সোদপুরে মৃত এক
মালগাড়ির ধাক্কার মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে। শনিবার সকালে আট নম্বর রেল গেটের কাছে লাইন পার হওয়ার সময় স্থানীয় এক মহিলাকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা রেল গেটে অবরোধ শুরু করেন।