অয়েলারকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
সর্বকালের অন্যতম সেরা এই গণিতজ্ঞ ১৫০৭-এর ১৫ এপ্রিল সুইৎজারল্যান্ডের
বাসেলে জন্মগ্রহণ করেন। আধুনিক গণিতের বেশির ভাগ পরিভাষা অয়েলারেরই সৃষ্ট।
জ্যামেতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, বীজগণিতে ও সংখ্যা তত্ত্বে অয়েলারের
অবদান অতুলনীয়। এছাড়াও কন্টিনাম পদার্থ বিদ্যা ও লুনার থিওরি নিয়েও এই সুইস
বিজ্ঞানী প্রভুত কাজ করে গিয়েছেন।