সত্যজিতের জন্মদিনের গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

কাশবনের মধ্যে দিয়ে ট্রেন দেখতে ছুটে যাচ্ছে দূর্গা। সঙ্গে তার ছোট্ট ভাই অপু। এখনও বিশ্ব চলচিত্রে ভারতীয় সিনেমার সেরা বিজ্ঞাপন এই দৃশ্য। এই সাদাকালো দৃশ্য যে সিনেমার অংশ, সেই `পথের পাঁচালী`-র হাত ধরে ভারতীয় সিনেমায় সূচনা হয়েছিল এক নতুন রঙিন যুগের। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমার সঙ্গেই ভারত তথা বিশ্ব সেলুলয়েডের জগতে তাঁর অপার সৃজনীর ঝুলি নিয়ে পা রেখেছিলেন এক কিংবদন্তী পরিচালক। সত্যজিৎ রায়। আজ সত্যজিতের ৯৩ তম জন্মদিন। তাঁর জন্মদিনে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল জানাল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ। আজকের গুগল ডুডলে সাদাকালো তুলির আঁচরে তৈরি হয়েছে পথের পাঁচালীর অপু-দূর্গার সেই অবিস্মরণীয় দৃশ্য। ধোঁয়া ছেড়ে ছুটে চলা ট্রেন দেখতে কাশবনের মধ্যে দিয়ে ছুটে চলছে দুই ছোট্ট ভাই-বোন। চোখেমুখে অপার কৌতূহলের হাসি। আর তার ফাঁকদিয়ে উঁকি মারছে গুগল লেখাটি।

গুগলের অনন্য `আর্থ ডে` ডুডল

আজ ২২ এপ্রিল। `আর্থ ডে`। এই বছরের আর্থ ডে উঠে এল গুগলের ডুডলে। অ্যানিমেটেড এই ডুডলে চাঁদ আর সূর্যের পালাবদলের মধ্যে দিয়ে বদলে যাচ্ছে চারটি ঋতু।

অয়েলারকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

সর্বকালের অন্যতম সেরা এই গণিতজ্ঞ ১৫০৭-এর ১৫ এপ্রিল সুইৎজারল্যান্ডের বাসেলে জন্মগ্রহণ করেন। আধুনিক গণিতের বেশির ভাগ পরিভাষা অয়েলারেরই সৃষ্ট। জ্যামেতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, বীজগণিতে ও সংখ্যা তত্ত্বে অয়েলারের অবদান অতুলনীয়। এছাড়াও কন্টিনাম পদার্থ বিদ্যা ও লুনার থিওরি নিয়েও এই সুইস বিজ্ঞানী প্রভুত কাজ করে গিয়েছেন।

হোয়াটসঅ্যাপ কিনছে গুগল?

টেক-বাজারের নতুন গুঞ্জন বিলিয়ন ডলারের ডিলে মেসেজিং অ্যাপ `হোয়াটসঅ্যাপ` কিনে নিচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েকমাস যাবতই এই চুক্তি নিয়ে কথাবার্তা চালাচ্ছিল দু`পক্ষ। তবে বিক্রির মূল্য নির্ধারনে দরকষাকষি চালিয়ে যায় হোয়াটসঅ্যাপ। দর হাঁকানোর ফলস্বরূপ প্রায় ১ বিলিয়ন ডলারের ডিল হয়ে চলেছে দু`পক্ষের মধ্যে।

গুগলের ডুডলে গ্রহানু ২০১২ ডিএ১৪

এবার গুগলের ডুডলে উঠে এল গ্রহানু ২০১২ ডিএ১৪। আজ রাতেই পৃথিবীর একেবারে ধার ঘেঁসে চলে যাবে এই গ্রহাণু। আজকের ডুডলে গুগলের লোগোর দ্বিতীয় `জি` টি হঠাৎ করেই অবাক ভয়ে লাফাতে লাফাতে সরে যাচ্ছে। সেখানে হঠাৎ করেই এসে যাচ্ছে পুঁচকি একটা গ্রহাণু।

জন্মদিনে জগজিৎ সিংকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

গজল সম্রাট জগজিৎ সিংয়ের ৭২তম জন্মদিনে গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল। আজকের গুগল ডুডলে জগজিত সিংয়ের সেই পরিচিত হারমোনিয়াম নিয়ে গান গাওয়ার ভঙ্গী।

দিল্লির সাহসীনীকে গুগলের শ্রদ্ধার্ঘ

দিল্লি গণধর্ষণের ঘটনা আগেই ঝড় তুলেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট গুলিতে। এবারে দিল্লির তেইশ বছরের সেই সাহসিনীকে শ্রদ্ধা জানাল সাইবার দুনিয়া। তাঁর স্মৃতিতে শ্রদ্ধার আলো জ্বলল গুগল ইন্ডিয়ার হোম পেজে।

রামানুজনকে গুগুলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

অঙ্ক কি খুব কঠিন? এ প্রশ্নের উত্তরে একবাক্যে ঘার নেড়ে `হ্যাঁ` জানিয়ে দেবেন অনেকেই। কিন্তু একই প্রশ্ন যদি করা হত শ্রীনিবাস রামানুজনকে? কিংবদন্তী এই গণিতজ্ঞ নিশ্চিত ভাবেই ফুৎকারে উড়িয়ে দিতেন প্রশ্নটাই। অথবা হয়ত বুঝে উঠতেই পারতেন না অঙ্কের সঙ্গে কঠিন শব্দটার সম্পর্কটা ঠিক কী। অঙ্কের পৃথিবীর প্রতিটা খাঁজে ভাজে যাঁর অবিস্মরণীয় অবদান সেই রামানুজনের আজ ১২৫তম জন্মবার্ষিকি। তাঁর প্রতি গুগল উৎসর্গ করল তাঁদের ডুডলিং শ্রদ্ধার্ঘ।

পিলে চমকালো গুগল ডুডল

তেরো নম্বর হন্টেড ম্যানসন। দরজায় ঝুলছে কঙ্কাল। ছাদের ওপর বিকট কা কা শব্দে অবিরাম ডেকে চলেছে কুচকুচে কালো কাক। কড়া নাড়লেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব ভূত-প্রেত-দত্যি-দানো। কখনও অট্টহাস্য, কখনও বা গোঁঙানি মিশ্রিত হাহাকার, তো কখনও গোল্লা-গোল্লা দুটো রক্তচক্ষু যেন এক্ষুনি কপাত্ করে গিলে খেয়ে নেবে।