রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা, কাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধ
লেপচা পর্ষদ গঠন নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তপ্ত পাহাড়। আগামিকাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে মোর্চা। দার্জিলিং, কার্শিয়ং, এবং কালিম্পংয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চার অভিযোগ, লেপচা পর্ষদ গঠন করে পাহাড়ে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।