কোষাগারের ভাঁড়ে মা ভবানী, সরকারের বর্ষপূর্তিতে জৌলুসের আধিক্য

সরকারের মাথায় কোটি টাকা ঋণের বোঝা। বিভিন্ন সময়ে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আর্থিক সংকটের কোনও ছাপই পড়েনি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে। ঢালাও বিজ্ঞাপন, স্টল বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ খরচ হচ্ছে কোটি কোটি টাকা। বর্ষপূর্তি অনুষ্ঠানের বিপুল খরচের যৌক্তিকতা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন।     

ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ গৌতম দেবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তাঁর অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ওয়েবসাইট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসা শুরু করেন ২০০৯ সালে। অথচ রেজিস্টার অব কোম্পানিস-এর সার্টিফিকেটে  সংস্থাটির জন্ম ১৯ এপ্রিল ২০১২।

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় উত্তরবঙ্গ উত্‍সব ঘিরে সাজো সাজো রব গোটা উত্তরবঙ্গে। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্‍সবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উত্‍সবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে কাজ। সোমবারের মধ্যে পুরোপুরি তৈরি করে ফেলতে হবে গ্যালারি, মূল ম়ঞ্চ। এসবের মধ্যেই হঠাত্‍ বিপত্তি। রবিবার ভেঙে পড়ল মঞ্চের পাশের গ্যালারি। মহড়া চলাকালীন দুর্ঘটনা ঘটায় আহত হল দুই শিশুশিল্পী। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ১২০০ শিশুশিল্পীর। রবিবার চলছিল তারই মহড়া। দুর্ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।  

রায়গঞ্জে ক্ষোভের মুখে রাজ্যের দুই মন্ত্রী

জোড়া খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের দুই মন্ত্রী গৌতম দেব ও সুব্রত সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের নরম কলোনির স্থানীয় বাসিন্দারা। গতকাল রায়গঞ্জের মারাইপুরা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে খুন হন স্থানীয় দুই তৃণমূল নেতা। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিস যথাযথ ব্যবস্থা নেয়নি, এই অভিযোগে আজ পথ অবরোধ করেন কলোনীর বাসিন্দারা।

চিটফান্ড ইস্যুতে রাজ্যের সমালোচনায় গৌতম দেব

বিধানসভায় যে ইস্যুতে মুলতুবি প্রস্তাব ঘিরে ধুন্ধুমার কান্ড, আজ সেই চিটফান্ড ইস্যুতেই রাজ্য সরকারকে তুলোধোনা করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তাঁর অভিযোগ চিটফান্ড ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্ক ব্যবস্থা নেওয়ার কথা বললেও চুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।