বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে গরহাজির সরকারি কর্মীরা
বিজ্ঞপ্তিতেও বদলাল না সরকারি দফতরের কর্মসংস্কৃতির চিত্রটা। সকাল দশটা পনেরোর মধ্যে অফিসে ঢুকতে হবে।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। যদিও, সেই বিজ্ঞপ্তি জারির পর প্রায়
দুদিন কেটে গেলেও পরিবর্তন হল না দফতর গুলির সামগ্রিক বেহাল ছবিটার। অফিস খোলার নির্দিষ্ট সময়ে মহাকরণে
গিয়ে দেখা গেল, অধিকাংশ দফতরেই কর্মীরা সময়ে পৌঁছননি। বেশিরভাগ কর্মীই তাঁদের দেরির কারণ হিসেবে
যানবাহন সমস্যাকেই দায়ী করেছেন।