অর্থনৈতিক সমীক্ষা পেশ চিদাম্বরমের

আজ সংসদে চলতি আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মন্দা কাটিয়ে অর্থনীতি ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ৬.১ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হবে বলে জানান হচ্ছে।

কমতে পারে মোট জাতীয় উৎপাদন

ফের অর্থনীতিতে ধাক্কা খাওয়ার আশঙ্কা। ২০১২-১৩ আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদন ৫ শতাংশে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেন্ট্রাল স্টাটিস্টিক্যাল অর্গানাইজেশনের (সিএসও) বিশেষজ্ঞরা। বৃদ্ধির সূচক হিসেবে গত ১০ বছরের নিরিখে যা সব থেকে কম। গত আর্থিক বছরে বৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ।

ভারতের আর্থিক বৃদ্ধি বাড়াতেই কঠোর সিদ্ধান্ত, জানালেন মন্টেক সিং আলুয়ালিয়া

"ডিজেলর মূল্যবৃদ্ধি কঠোর সিদ্ধান্ত। কিন্তু ভারতের আর্থিক বৃদ্ধির পরিমাণ বছরে ৮ শতাংশে নিয়ে যেতে হলে ভবিষ্যতে এরকম আরও অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হবে"। ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধদের ক্রমাগত চাপের মুখে আজ একথা জানালেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুয়ালিয়া।

তথ্য প্রযুক্তিতে চিন ৩০, ভারত ০: নারায়ন মূর্তি

চিন ৩০, ভারত ০! না না অলিম্পিকে পদকপ্রাপ্তির হিসাব নয়। এ হল বিশ্বের কর্পোরেট মঞ্চে দুই দেশের অবস্থান। দেশের আমলাতান্ত্রিকতা আর সরকারের নীতি নির্ধারণের ঢিলেমির কারণে বিরক্ত হয়ে কর্পোরেট দুনিয়ায় ভারতের অবস্থান নিয়ে বলতে গিয়ে এমন কথাই বললেন ইনফোসিস-এর চেয়ারম্যান এন আর নারায়নমূর্তি।

তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার কমে ৬.১ শতাংশ

আসন্ন বাজেট অধিবেশনের মুখে ফের কমল ভারতের আর্থিক বৃদ্ধির হার। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার কমে হল ৬.১ শতাংশ। গত ২ বছরে এই হার সব থেকে কম।

দেশের আর্থিক বৃদ্ধির হার কমে ৬.৯ শতাংশ

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইঙ্গিতই সত্যি হল। কেন্দ্রের পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না ভারতের আর্থিক বৃদ্ধির হার। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছে ৬.৯ শতাংশ।

আর্থিক বৃদ্ধির হার কমতে পারে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কমার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

তথ্য-প্রযুক্তিতে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সবরকম সাহায্য করতে প্রস্তুত সরকার। তথ্য-প্রযুক্তি প্রদর্শনী ইনফোকোমের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণী ও হলদিয়ায় আইটি হাব গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।