গিরের সিংহ গৃহ বদলিয়ে পাড়ি দিল মধ্যপ্রদেশে

গির অরণ্যের একাধিপত্বে এবার ভাগ বসাতে চলেছে মধ্যপ্রদেশের কুনো পালপুর অভয়ারণ্য। সুপ্রিম কোর্ট আজ গিরের কিছু সিংহকে কুনো পালপুরে স্থানান্তরিত করার নির্দেশ দিল। গত কয়েক বছর ধরেই এই সিংহদের নিয়ে তীব্র আইনি লড়াই চলছিল বিজেপি শাসিত গুজরাত আর মধ্যপ্রদেশের মধ্যে। আজ শীর্ষ আদালত রায় দিয়েছে আগামী ছ`মাসের মধ্যেই সিংহদের স্থানান্তরিত করতে হবে। ফলে ফের একটি আইনি যুদ্ধে পরাজিত হলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

বণিকসভায় 'বোন' মমতার পাশেই মোদী

'পশ্চিমবঙ্গের বর্তমান সরকার উন্নয়নের পথেই চলছে।' নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়ে 'মু-বোলে বহেনের'ই পাশে দাঁড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বরে পুজো সেরে বণিকসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন দ্বিতীয় ইউপিএ সরকার অকংগ্রেস রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর দাবি অটলবিহারী বাজপেয়ীর এনডিএ আমলে পশ্চিমবঙ্গও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনতে পারেনি। একই সঙ্গে তিনি এ রাজ্যে বাম জমানার সমালোচনা করে বলেন, 'বিগত ৩২ বছরে বাংলায় যে অবক্ষয় হয়েছে তা মেটাতে বহুদিন সময় লাগবে।'

বৃষ্টিহীন গুজরাতে জল অপচয়ের নয়া নিদর্শন আসারাম বাপুর

পশ্চিম ভারতের একাধিক রাজ্যে যখন খরা পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে বারবার যখন জল নষ্ট না করার আবেদন করা হচ্ছে ঠিক সেই সময় জল অপচয়ের অনন্য নিদর্শন স্থাপন করলেন বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু। হোলির দিন একটি হাইড্রলিক পাম্পের সাহায্যে কৃত্রিম বৃষ্টির তৈরি করে হাজার খানেক ভক্তদের উপর রঙিন জল ছেটালেন।

ইশরাত ভুয়ো এনকাউন্টার মামলায় গ্রেফতার আইপিএস

ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলায় গুজরাতের আইপিএস অফিসার জিএল সিংঘলকে গ্রেফতার করল সিবিআই। এই মামলায় সিংঘলই প্রথম আইপিএস যাঁকে গ্রেফতার করা হল।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর

গুজরাতের মসনদে তৃতীয়বার আসীন হওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে একান্ত সাক্ষাত করলেন। নরেন্দ্র মোদী আজ সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে দিল্লিতে তাঁর বাসবভনে গিয়ে দেখা করেন।

শিল্প সম্মেলনে সফল, মোদীর মুখে হাসি

গুজরাটের সাফল্য ভারতের সাফল্য। ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগকারীদের স্বতস্ফূর্ত যোগদানে এবারও যথারীতি সফল গুজরাটের শিল্প সম্মেলন। দ্বিতীয় দিনেই ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সহ ১২টির বেশি মউ স্বাক্ষর হয়েছে।  

ভারতের সামনে কঠিন টার্গেট খাড়া করল কুকবাহিনী

আজ ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ভারতের জন্য বিশাল রানের টার্গেট খাড়া করল  ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে কুক বাহিনী মাত্র ৪ উইকেট খুইয়ে ৩২৫ রান করল। ওপেনিং জুটিতে ক্যাপ্টেন কুক আর বেল ইংল্যান্ডের ইনিংসের ভিত তৈরি করে দিয়ে যান। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসনের স্টেডিয়ামে পাটা উইকেটে গোড়া থেকেই বড় রানের ইঙ্গিত ছিল। সেই ইঙ্গিত চিনতে ভুল করেননি কুকরা।

মোদী গড়ে আজ মরণবাঁচন লড়াইয়ে ধোনিরা

একের পর এক হার। মাঠের মধ্যে ঝামেলায় জড়িয়ে বিতর্ক। সব নেগেটিভ ঘটনাই ভারতীয় ক্রিকেটে ঘটে চলেছে। তারই মধ্যে এসে পড়ল আরও একটা ম্যাচ। শুক্রবার আমেদাবাদে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচে জিততে না পারলে খাদের মুখে এসে দাঁড়াবেন মহেন্দ্র সিং ধোনি।

`বিনয়ী` মোদীর কাছে আসল হিরো ৬ কোটি গুজরাতি

সারাদিন ঘটে গেল কতকিছু। সকাল থেকেই খবরের বন্যায় ভেসে গেল দেশ। গুজরাতের মসনদে মোদীর হ্যাটট্রিক নিয়ে দেশ তোলপাড়। মোদী কি এবার রাজ্য জিতে দেশ জয়ে নামবেন তা নিয়েই চলল আলোচনা। সব মিলিয়ে আজ দিনটা মোদীর। সারা দিনের ঘটনাকে টাইমলাইনে সাজিয়ে এই প্রতিবেদন।