কোচবিহারে পৌঁছল সিপিআইএমের জাঠা

গুয়াহাটি থেকে শুরু হওয়া সিপিআইএমের জাঠা আজ পৌঁছল কোচবিহারের বক্সিরহাটে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খাদ্য নিরাপত্তার দাবি, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করার দাবিতে গুয়াহাটি থেকে জাঠা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি।

বারাণসী থেকে গ্রেফতার গুয়াহাটি কাণ্ডের মূল কুশীলব

অবশেষে গ্রেফতার হল গুয়াহাটি কাণ্ডের মূল অভিযুক্ত অমরজ্যোতি কলিতা। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হল গুয়াহাটি শ্লীলতাহানি কাণ্ডের প্রধান অভিযুক্ত অমরজ্যোতি কলিতা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। আত্মসমর্পণের পরই তাকে গ্রেযফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গুয়াহাটি কাণ্ডের তদন্তে মহিলা কমিশনের প্রধান

গুয়াহাটিতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় পুলিসের ভূমিকায় খামতি ছিল। এক সাংবাদিক বৈঠকে একথা স্বীকার করে নিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। অন্যদিকে নিগৃহীতা তরুণীর সঙ্গে কথা বলতে আজ গুয়াহাটি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা।

গুয়াহাটির রাজপথে নারী নিগ্রহ, নির্বাক জনতা

একের পর এক নারী নির্যাতন! সংক্রামক ব্যাধির মতোই তার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে গোটা ভারতে।

অসমের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মনমোহন, সোনিয়া

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ একদিনের জন্য অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীও। বিশেষ বিমানে তাঁরা জোরহাটে পৌঁছবেন বলে জানা গেছে। সেখান থেকে আকাশপথে তাঁরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।

বন্যায় বেহাল অসম

অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। ক্যাবিনেট সচিব অজিত শেঠ গতকাল অসমের মুখ্যসচিব পিসি শর্মা সহ রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই ৩৫ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের আগে জোড়া বিস্ফোরণ অসমে

প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে পর পর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম। বৃহস্পতিবার রাতে দুটি বিস্ফোরণ হয় অসমের জোড়হাট এবং শিবসাগর জেলায়। জোড়হাটের কোলাখোয়ায় একটি বিদ্যুত্কেন্দ্রে বিস্ফোরণ হয়। শিবসাগরে বিস্ফোরণ হয় রেললাইনে।