ফিক্সিং কাণ্ডে আজ জেরা হরভজনকে!

ফিক্সিং কাণ্ডে আজ, বুধবার জেরা করে হতে পারে হরভজন সিং ও চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারকে। দুপুরের দিকে এই জেরা করবে মুম্বই পুলিস, এমনই সূত্রের খবর।

হরভজন পিছন থেকে ছুরি মারে, বললেন শ্রীসন্থ

শ্রীসন্থ আবার খবরে ফিরলেন। আর হ্যাঁ অবশ্যই, এবারও ক্রিকেটীয় কারণে নয়। আইপিএলের ভরা মরসুমে কেরালার এই পেসার এমন একটা বিতর্ক তুললেন যা নিয়ে বাজার গরম করা যায়। শ্রীসন্থ ঝুলি থেকে বের করলেন আইপিএলের চড় কাণ্ড (`স্ল্যাপ গেট` বিতর্ক)। হরভজনকে নিয়ে বললেন, ও পিছনে থেকে ছুরি মারে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নেই বীরু,ভাজ্জি, দলে বাংলার চার

ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিরিশ জনের সম্ভাব্য ভারতীয় দলে জায়গা হল না বীরেন্দ্র সেওয়াগের। বাদ পড়েছেন হরভজন সিং ও জাহির খানও। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ৩০ জনের সম্ভাব্য ভারতীয় দল ঘোষিত হল। তিরিশ জনের দলে বাংলার চার ক্রিকেটার ঠাঁই পেয়েছেন।

টেস্ট দল থেকে বাদ পড়লেন সেওয়াগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের ভারতীয় দল থেকে বাদ পড়লেন বীরেন্দ্র সেওয়াগ। জাতীয় নির্বাচক কমিটি আজ শেষ দুটি টেস্টের দল বাছতে বসেছিলেন। সেখানে সেওয়াগের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়। বাকি দল অবশ্য অপরিবর্তিতই রাখা হয়েছে।

ভরাডুবি বাঁচালেন সচিন

একদিকে চিপকের টার্ন আর বাউন্সের সঙ্গে অশ্বিনের স্বপ্নের স্পেল। অন্যদিকে, ক্যাপ্টেন ক্লার্কের অসাধারণ শতরান। দুইয়ে মিলে জমজমাট বর্ডার-গাভস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয়দিনও। চিপকে লাঞ্চের ঠিক আগে অসিদের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ল ৩৮০ রানে। যথার্থ অধিনায়কচিত ইনিংস উপহার দিলেন অসি সাম্রাজ্যের বর্তমান অধিপতি মাইকেল ক্লার্ক। তাঁর ১৩০ রানের ইনিংসটি সাজানো রইল ১২টি বাউন্ডারি সঙ্গে একটি ওভারবাউন্ডারি দিয়ে। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে ক্লার্ক যখন প্যাভিলিয়নমুখী দলের স্কোরবোর্ড তখন মোটামুটি ভদ্রস্থ রানের সীমারেখা ছুঁয়ে ফেলেছে।

অসিদের বিরুদ্ধে দল থেকে বাদ গতি, ফিরলেন ভাজ্জি, বিরু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করল সন্দীপ পাটিলের নেতৃত্বাধীন বিসিসিআই-এর নির্বাচক কমিটি। দল থেকে বাদ পড়লেন গৌতম গম্ভীর। দলে ফিরে এলেন অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং। বিরু-গতি জুটির গতি বাদ পড়লেও দলে ফিরলেন `বিরু` বীরেন্দ্র সেওয়াগ।

প্রথম পাঁচে ধোনি, বিতর্কে ভাজ্জি

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির `বাজার` যতই খারাপ থাক, ব্যাটসম্যান ধোনি কিন্তু দিব্যি এগিয়ে চলেছেন। বিশ্বের সেরা পাঁচ একদিনের ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়লেন ধোনি। অন্তত ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যান ধোনির উত্তরণটা বেশ চোখে পড়ার মত। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুরন্ত ব্যাটিং করেন ধোনি। তিন ম্যাচের সিরিজে একটি চিরস্মরণীয় শতরানের ইনিংস সহ ধোনি করেন ২০৩ রান। সেই সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ধোনি চার নম্বরে উঠে এলেন। খারাপ ফর্মে থাকা বিরাট কোহলি এক ধাপ র‌্যাঙ্কিং তালিকায় নেমে তিন নম্বরে।

নাগপুর টেস্ট থেকে বাদ জাহির, যুবরাজ, হরভজন

ঘরের মাঠে পরপর ২টো টেস্টে শোচনীয় পরাজয়। এবার তার জের পড়ল দলনির্বাচনেও। ভারত-ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে দল থেকে বাদ পড়লেন জাহির খান, যুবরাজ সিং আর হরভজন সিং। আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হবে চতুর্থ টেস্ট। তার আগে দলে কিছু টাটকা রক্তের আমদানি করার চেষ্টা করলেন সন্দীপ পাটিলের নির্বাচক কমিটি।

বদলার স্লোগান বিসর্জন আরব সাগরে, এবার ইডেনের লড়াই ৫০-৫০

কথা ছিল বদলার, ছিল অনুচ্চারিত হোয়াইট ওয়াশের প্রতিশ্রুতিও। কিন্তু আরব সাগরের জলে এই সব কিছুই বিসর্জন দিয়ে এলেন ধোনি বাহিনী। সঙ্গে দেশের মাঠে স্পিনিং ট্র্যাকে নিজেদের অপ্রতিদ্বন্ধী ভাবার টিম ইন্ডিয়ার সমস্ত গরিমারও সলিল সমাধি হল ওয়াংখেড়ের বাইশ গজে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে কুক বাহিনীর কাছে ১০ উইকেটে পরাজিত হল ভারত।