মুন্নাকে গ্রেফতার কি মুখরক্ষার স্বার্থেই?

মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে গ্রেফতার করল সিআইডি। কিন্তু ঘটনা পরম্পরা বলছে, শাসকদলের তরফে মুন্নাকে বারবারই আড়াল করার চেষ্টা হয়েছে। তাহলে শেষপর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হল? আরাবুল ইসলামের মতো এক্ষেত্রেও কি রাজ্যপালের বক্তব্য এবং সমালোচনার ঝড়ে মুখরক্ষার চেষ্টা? আরাবুল ইসলামের পর মহম্মদ ইকবাল ওরফে মুন্না। গত ১২ ফেব্রুয়ারি পুলিস খুনের দিন মুন্নার ভূমিকা স্পষ্ট হয়েছিল ছবিতে।  

গার্ডেনরিচ কাণ্ড: মুন্না ঘনিষ্ঠের থেকেই ঘাতক অস্ত্র সুভানের হাতে

গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরি খুনের ঘটনায় সামনে এলো নয়া তথ্য। যে আগ্নেয়াস্ত্র থেকে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়  সেটি ঘটনার দিনই হাতে পেয়েছিল মূল অভিযুক্ত শেখ সুভান। সিআইডির জেরায় সুভান জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তঁকে দেয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না ইকবালের ঘনিষ্ঠরা।

ফিরহাদের ডানা ছাঁটল তৃণমূল

সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার ফিরহাদ হাকিমের ক্ষমতা খর্ব করল তৃণমূল কংগ্রেস। গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরকারের  মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমদের প্রতিনিধিদের সামনে ফিরহাদ হাকিমের মুখ খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ তারিখ অবধি পুলিসি হেফাজত

গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার হওয়ায় ইকবাল ওরফে মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ ফেব্রুয়ারি অবধি পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। এর আগে ইকবালের এই তিন ঘনিষ্ঠদের গ্রেফতার করে সিআইডি। পরে তাদের আদালতে পেশ করা হয়।

গার্ডেনরিচ টাইমলাইন

গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত এলাকা। এলাকাবাসীর অভিযোগ কয়েকদিন ধরে কলেজ চত্বরেই বোম এবং আগ্নেয়াস্ত্র মজুত করছে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয় এসএফআই। মঙ্গলবার নির্বাচনের মনোয়নপত্র জমা তোলার শেষদিন ছিল। মঙ্গলবার ভোররাতে কলেজের সামনে একটি ক্লাব ঘর দখল করে বোমা বানাচ্ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে তথা টিএমিসিপির নেতা অভিজিৎ শীল। এই সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন অভিজিৎ সহ আরও একজন তৃণমূল কর্মী।